Columbus, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
সারা দেশে আবার শুরু হচ্ছে হাম টিকাদান কর্মসূচি নারী এশিয়া কাপ ক্রিকেটে জমে উঠেছে লড়াই, বাংলাদেশের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে মহানবী (সা.)-এর আদর্শেই মানবতার প্রকৃত মুক্তি: মাওলানা ফখরুদ্দিন খান রাজী ভূগর্ভস্থ পানির ব্যবহার যত কমানো যাবে, পরিবেশের জন্য তত ভালো: পরিবেশ প্রতিমন্ত্রী ১২ হাজারের বেশি প্রতিষ্ঠান পেল ব্রডব্যান্ড, চাকরিমুখী প্রশিক্ষণ ২৮ হাজারের বেশি কিয়েভে ইউক্রেনের নিরাপত্তা সদর দপ্তরে রুশ ড্রোন হামলা, আহত অন্তত ১২ যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড ৫.৮৫ ডলার, বাড়তে পারে পণ্য ও খাদ্যের দাম ৫০তম বিসিএসের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ১৩ সেপ্টেম্বর তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ-অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক কুকুরের মাধ্যমে জলাতঙ্ক নির্মূলের স্বীকৃতি পেল ভুটান অ্যান্ড্রয়েডে Gemini-র নতুন সুবিধা, এবার মনে রাখবে কোথায় রেখেছেন প্রয়োজনীয় জিনিস ঢাকার ৬ রুটে শিক্ষার্থীদের জন্য ১৮ এসি বাস চালু করল UIU সিরিয়ার কাছে ৩-০ গোলে হার, এশিয়ান কাপ বাছাইয়ে কোণঠাসা বাংলাদেশ দেশের মানুষের কোনো উপকারে আসেনি: ভারতীয় টাটা কেমিক্যালসকে কেনিয়া ছাড়ার নির্দেশ সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: সালাহউদ্দিন আহমদ
হোম জাতীয় ভূগর্ভস্থ পানির ব্যবহার যত কমানো যাবে, পরিবেশের জন্য তত ভালো: পরিবেশ প্রতিমন্ত্রী

ভূগর্ভস্থ পানির ব্যবহার যত কমানো যাবে, পরিবেশের জন্য তত ভালো: পরিবেশ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০৪ সেপ্টেম্বর, ২০২৬ 22
ভূগর্ভস্থ পানির ব্যবহার যত কমানো যাবে, পরিবেশের জন্য তত ভালো: পরিবেশ প্রতিমন্ত্রী

আহেদুল ইসলাম,

নওগাঁ প্রতিনিধি॥

দিন দিন ভূগর্ভস্থ পানির স্তর কমে যাচ্ছে উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ভূগর্ভস্থ পানির ব্যবহার যতটা সম্ভব কমিয়ে আনতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পুকুর, জলাশয় ও বৃষ্টির পানি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামে অংশগ্রহণমূলক ওয়ার্ড বিপন্নতা বিশ্লেষণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ইএসডিও যৌথভাবে এ সভার আয়োজন করে।


শেখ ফরিদুল ইসলাম বলেন, ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করছে। তাই স্থানীয় পুকুর ও জলাশয় সংরক্ষণের পাশাপাশি বৃষ্টির পানি ধরে রেখে তা বিভিন্ন কাজে ব্যবহারের উদ্যোগ বাড়াতে হবে।


পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, প্লাস্টিক বর্জ্য ও মাইক্রোপ্লাস্টিকের দূষণ কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ইটভাটার ধোঁয়া পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। উন্নয়ন কর্মকাণ্ডে ইটের প্রয়োজন থাকলেও পরিবেশের ক্ষতি কমিয়ে কীভাবে ইট উৎপাদন করা যায়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে ব্লকসহ বিকল্প নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।


বরেন্দ্র অঞ্চলের পানির সংকট তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এ এলাকার মানুষের সুপেয় পানির চাহিদা পূরণে সরকার কাজ করছে। কৃষি ও গৃহস্থালি কাজে পানির প্রয়োজন মেটাতে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।


তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জনপদের মৌলিক সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। উন্নয়নের ক্ষেত্রে কোনো অঞ্চলকে পিছিয়ে না রেখে সুষম উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।


সভায় নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরশিদা খাতুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


সভা শুরুর আগে পানিহারা গ্রামের ভোলা পুকুরপাড়ে আমগাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী। পরে পানিহারা গ্রামের জাবঠাপাড়ায় ‘টেকসই জ্বালানি ও জলবায়ু সহনশীল বায়োগ্যাস প্ল্যান্ট’ উদ্বোধন করেন তিনি।