Columbus, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
আর কোনো সংঘাত নয়, দেশে হোক সমঝোতার রাজনীতি: রাষ্ট্রপতি বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, প্রশ্ন হান্নান মাসউদের মৌলভীবাজারে বেড়েছে প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ ড্রেক্সেল বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন খন্দকার আবিদ হাসান, লক্ষ্য এখন আইন পেশায় উচ্চশিক্ষা মৌলভীবাজারে জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ শীর্ষক সেমিনার এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে আজ বড় পরীক্ষায় বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মরদেহ, বাসচালকসহ গ্রেপ্তার ৩ ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বিএনপি-এনসিপির নেতাকর্মীসহ আহত ৭ ভারতের সঙ্গে ‘ভালো কর্মসম্পর্ক’ চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অপরাধ নিয়ন্ত্রণে ‘এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স অ্যান্ড সাইবার ল্যাব’ উদ্বোধন নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির বিদ্যুৎ বিল নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ, ‘কারেন্ট থাকুক আর না থাকুক, বিল তো ঠিকই আলো ছড়াচ্ছে’ কুলাউড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সভা জাতির সাথে মুনাফেকি করার প্রতিবাদে আবারও জনগণকে রাস্তায় নামতে বাধ্য করা হচ্ছে ডা. তাহের ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে সরকার: ডা. শফিকুর রহমান
হোম জাতীয় বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, প্রশ্ন হান্নান মাসউদের

বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, প্রশ্ন হান্নান মাসউদের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৫২ এএম, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ 16
বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, প্রশ্ন হান্নান মাসউদের

নিউজ ডেস্ক॥

এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিপুল ঋণ এবং নতুন করে ঋণপত্রের (এলসি) অনুমোদন দেওয়ার বিষয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ। তিনি জানতে চেয়েছেন, ঋণখেলাপি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিয়ে সরকার কি ঋণখেলাপিদের উৎসাহিত করছে।


রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে হান্নান মাসউদ বলেন, এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বর্তমানে ২ লাখ ২৫ হাজার কোটি টাকার বেশি ঋণ রয়েছে। এর মধ্যেই বাংলাদেশ ব্যাংক আইনের ২৭(ক)(৩) ধারার বিধান লঙ্ঘন করে এস আলমের মালিকানাধীন এসএস পাওয়ার-১ লিমিটেডকে ৩১ লাখ ৯৭ হাজার ৫৬১ ডলারের এলসি খোলার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে বলে তিনি প্রশ্ন তোলেন।


জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ব্যাংক আইন ভঙ্গ করে কাউকে ঋণ দেওয়ার সুযোগ নেই। কোনো কোম্পানি আইনি কাঠামোর মধ্যে পুনঃতফসিলের সুযোগ পাওয়ার যোগ্য হলে তা নিতে পারবে; যারা যোগ্য নয়, তারা সেই সুবিধা পাবে না।


অর্থমন্ত্রী আরও বলেন, কোম্পানি ও ব্যক্তিকে আলাদা আইনি সত্তা হিসেবে দেখতে হবে। দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিচার চলবে, তবে কোনো সচল কোম্পানিকে শুধু মালিকের ব্যক্তিগত অপরাধের কারণে বন্ধ করে দেওয়া অর্থনীতির জন্য সমীচীন নয়।