বিদ্যুৎ বিল নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ, ‘কারেন্ট থাকুক আর না থাকুক, বিল তো ঠিকই আলো ছড়াচ্ছে’
নিজস্ব প্রতিবেদক॥
বিদ্যুৎ বিলের অস্বাভাবিক পরিমাণ নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন ডা. ওরাকাতুল জান্নাত। নিজের ফেসবুক পোস্টে তিনি কয়েক মাসের বিদ্যুৎ বিলের ধারাবাহিকতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে ডা. ওরাকাতুল জান্নাত লিখেছেন, ‘সকাল থেকে সন্ধ্যা আমরা অফিসে, আর ছেলে বিকেল পর্যন্ত স্কুলে। তারপরও গত কয়েক মাসের বিদ্যুৎ বিল দেখে মনে হচ্ছে, আমাদের ১২০০/১৬০০ স্কয়ার ফিটের এই ছোট বাসাটা আমাদের পাশের পাশের জ্বিনেরাও ব্যবহার করছে।’
বিদ্যুৎ ব্যবহারের বাস্তবতার সঙ্গে বিলের পরিমাণের সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও লিখেছেন, ‘তবে চিন্তার কিছু নেই—কারেন্ট থাকুক আর না থাকুক, বিল তো ঠিকই আলো ছড়াচ্ছে!’
তিনি জানান, গত কয়েক মাসের বিদ্যুৎ বিলের ধারাবাহিকতা দেখে তিনিও বেশ আশ্বস্ত। একই সঙ্গে তাঁর পোস্টের সঙ্গে বিদ্যুৎ বিলের একটি কপির ছবিও প্রকাশ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এ পোস্টে তিনি মূলত বাসায় বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ এবং প্রাপ্ত বিলের মধ্যে অসামঞ্জস্যের বিষয়টি তুলে ধরেছেন। তাঁর বক্তব্যে বিদ্যুৎ বিলের হিসাব নিয়ে প্রশ্নের পাশাপাশি বিষয়টি নিয়ে রসাত্মক ভঙ্গিতে ক্ষোভ প্রকাশের বিষয়টিও ফুটে উঠেছে।