Columbus, ২৪ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকবো? মৌলভীবাজারে বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান মৌলভীবাজার থেকে নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে অচেতন অবস্থায় ভৈরব-আশুগঞ্জ থেকে উদ্ধার; অতঃপর হাসপাতালে মৃত্যু, শনিবার নিজ জেলা মৌলভীবাজার সাংগঠনিক সফরে আসছেন বিরোধী দলীয় নেতা ও আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান বিজিবি,এসবিআরসহ যৌথ অভিযানে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় পন্য জব্দ পুলিশের সক্রিয়তা বৃদ্ধি ভেড়ামারায় আইনশৃঙ্খলা উন্নয়নের নতুন বার্তা। ‘মাদক ছেড়ে খেলতে আসি, সুস্থ সমাজ গড়ে তুলি’—কুড়িগ্রামের ভোগডাঙ্গায় চাইনিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাসানাত আলী হলেন এনসিসিসি’র সদস্যu যশোর-বেনাপোল মহাসড়কে দুই মোটসাইকেলের সংঘর্ষ, নিহত ৩ মৌলভীবাজারে চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নওগাঁয় আন্তঃউপজেলা চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল মৌলভীবাজারে বিদেশ পাঠানো নামে প্রতারণা ও টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত
হোম › বাংলাদেশ › বিজিবি,এসবিআরসহ যৌথ অভিযানে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় পন্য জব্দ

বিজিবি,এসবিআরসহ যৌথ অভিযানে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় পন্য জব্দ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২৪ অক্টোবর, ২০২৬ 2
বিজিবি,এসবিআরসহ যৌথ অভিযানে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় পন্য জব্দ
তিমির বনিক
তিমির বনিকমৌলভীবাজার প্রতিনিধি॥

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় বিজিবি, এসবিআর ও জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্সের এক বিশেষ অভিযানে আনুমানিক ৩ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকাল ৩টার দিকে এই অভিযান পরিচালিত হয়।


বিজিবি সূত্রের বরাতে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মালামাল পাচার হয়ে আসার গোপন খবরের ভিত্তিতে যৌথ টাস্কফোর্সের একটি দল শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় অভিযান চালায়।


অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক।


অভিযানে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। অভিযানকালে রেলস্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও প্রসাধন সামগ্রী (কসমেটিকস) আটক করা হয়।


বিজিবি জানিয়েছে, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।


বিজিবি আরও জানায়, অবৈধভাবে দেশে এনে পরিবহনের সময় এসব মালামাল জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


চোরাচালান বিরোধী এই অভিযান প্রসঙ্গে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্যের প্রবেশ বন্ধে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি চোরাচালান রুখতে স্থানীয় সাধারণ মানুষের সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়।