Columbus, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা, মার্কিন চালকবিহীন নৌযানে হামলার দাবি ইরানের স্বাস্থ্য খাতে বড় নিয়োগ শুরু, তিন মাসে ৭,৫০০ চিকিৎসক ও ৫,০০০ নার্স নিয়োগের পরিকল্পনা ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ অক্টোবরে দেশে সাশ্রয়ী স্মার্টফোনের স্থানীয় উৎপাদন শুরু ভেনিস চলচ্চিত্র উৎসবে আজ সাধারণ দর্শকের সামনে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ তীব্র গরমে রান্নাঘরও হয়ে উঠছে স্বাস্থ্যঝুঁকির জায়গা বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষক পাবেন এক লাখ টাকা করে পুরস্কার শিক্ষাব্যবস্থায় AI ব্যবহারে গুগলের সহযোগিতা চাইল বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে বাংলাদেশ নারী ক্রিকেট দল, সেমিফাইনালের পথে বড় পরীক্ষা বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়ে ২০ বছর পর এশিয়ান কাপে ভারত আর কোনো সংঘাত নয়, দেশে হোক সমঝোতার রাজনীতি: রাষ্ট্রপতি বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, প্রশ্ন হান্নান মাসউদের মৌলভীবাজারে বেড়েছে প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ ড্রেক্সেল বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন খন্দকার আবিদ হাসান, লক্ষ্য এখন আইন পেশায় উচ্চশিক্ষা মৌলভীবাজারে জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ শীর্ষক সেমিনার
হোম শিক্ষা বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষক পাবেন এক লাখ টাকা করে পুরস্কার

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষক পাবেন এক লাখ টাকা করে পুরস্কার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৩৫ পিএম, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ 2
বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষক পাবেন এক লাখ টাকা করে পুরস্কার

শিক্ষা ডেস্ক ||


শিক্ষাব্যবস্থার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে আসন্ন বিশ্ব শিক্ষক দিবসে দেশের ১০০ জন শিক্ষককে এক লাখ টাকা করে অনুদান ও সম্মাননা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন।


রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ পরিকল্পনার কথা জানান।


মাঠপর্যায়ে ভালো কাজ করা শিক্ষকদের স্বীকৃতি


শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি শিক্ষক সমাজ। মাঠপর্যায়ে দক্ষতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা শিক্ষকদের যথাযথ স্বীকৃতি দেওয়া, পুরস্কৃত করা এবং উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।


আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে দেশের শিক্ষকদের অবদান স্মরণ ও সম্মানিত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।


১০০ শিক্ষক নির্বাচনে নীতিমালা প্রণয়ন


মন্ত্রী জানান, সেরা শিক্ষক নির্বাচনের জন্য একটি নীতিমালা চূড়ান্ত করার কাজ চলছে। এর আওতায় দেশের বিভিন্ন পর্যায় থেকে দক্ষ ও গুণী শিক্ষকদের বাছাই করা হবে।


সরকারের পরিকল্পনা অনুযায়ী, নির্বাচিত ১০০ জন শিক্ষককে প্রত্যেককে এক লাখ টাকা করে অনুদান ও সম্মাননা দেওয়া হবে। এর ফলে পুরস্কারের আওতা আগের তুলনায় বাড়বে।


আগে ১২ শিক্ষককে দেওয়া হতো পুরস্কার


শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে ১২ জন শিক্ষককে দুই লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা পুরস্কার দেওয়া হতো। এবার পুরস্কারের পরিধি বাড়িয়ে দেশের বিভিন্ন এলাকার আরও বেশি সংখ্যক শিক্ষককে স্বীকৃতির আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।


তবে কারা এই ১০০ জন শিক্ষকের তালিকায় থাকবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি। এ জন্য নির্বাচনী নীতিমালা চূড়ান্ত করার কাজ চলছে।


শিক্ষকদের আচরণবিধি নিয়েও পর্যালোচনা


সভায় শিক্ষকদের আচরণবিধির বিষয়টিও উঠে আসে। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকেরা তাঁদের দায়িত্বশীল ও শিক্ষিত আচরণের মাধ্যমে সমাজকে আলোকিত করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষকদের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড প্রতিরোধ এবং শিক্ষাব্যবস্থার ভাবমূর্তি রক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে প্রয়োজনীয় নীতিমালা ও নির্দেশিকা পর্যালোচনা করা হচ্ছে।


এদিকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া পাওনার বিষয়ে মন্ত্রী জানান, ২০১৬ সাল থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত শিক্ষকদের নিজস্ব কন্ট্রিবিউশনের বকেয়া অংশ পরিশোধ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রদেয় বাকি অনুদানের অর্থও পর্যায়ক্রমে পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে।


জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।