Columbus, ২০ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার চা শিল্পকে টিকিয়ে রাখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাড়বে উৎপাদন-রপ্তানি লালনের মানবধর্ম ও অসাম্প্রদায়িক দর্শনে মুখর ছেঁউড়িয়া, স্মরণোৎসবে সাধু-ভক্তদের ঢল নোয়াখালী'র বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী আহত, উন্নত চিকিৎসায় ঢাকায় প্রেরণ লক্ষ্মীপুরে সম্ভাব্য ৭১০ কোটি টাকার সুপারির বাজার;গাছে গাছে ব্যস্ত শ্রমিক-কৃষক নোয়াখালী'র বসুরহাটে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১,৭২০ শিক্ষার্থী কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন নাসিরনগরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের। নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নওগাঁয় গাঁজাসহ আটক হওয়া ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির ‘মৃত্যু দুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তের ৯ মণ্ডপ পরিদর্শন করলেন খুলনা ২১ বিজিবি অধিনায়ক কাঁচের টুকরা দিয়ে টাকার কারসাজি! শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩ বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যান চালক আটক
হোম › জাতীয় › চট্টগ্রামে ১১ দলীয় জোটের সমাপনী সমাবেশে সরকারের কড়া সমালোচনা

চট্টগ্রামে ১১ দলীয় জোটের সমাপনী সমাবেশে সরকারের কড়া সমালোচনা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৫১ পিএম, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ 65
চট্টগ্রামে ১১ দলীয় জোটের সমাপনী সমাবেশে সরকারের কড়া সমালোচনা

নিউজ ডেস্ক॥

চট্টগ্রামের লালদীঘি ময়দানে ঢাকা–চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে বিএনপি নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতারা। সমাবেশে সরকারের নীতি, প্রশাসনিক নিয়োগ এবং জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তোলা হয়।


জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দলীয় আনুগত্যকে গুরুত্ব দিয়ে নিয়োগ দেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি নির্বাচনী প্রতিশ্রুতি ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তবে তিনি বলেন, জোটের বর্তমান কর্মসূচি সরাসরি সরকার পতনের আন্দোলন নয়; সরকারের কর্মকাণ্ডের ধারাবাহিকতা পরিবর্তন না হলে পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারে।


সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ সরকারের প্রতি জনগণের অসন্তোষ বাড়ছে বলে দাবি করেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকও গণভোটের রায় বাস্তবায়নে ব্যর্থতা জনমনে অসন্তোষ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেন।


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসার আহ্বান জানান। তিনি অতীতের কর্তৃত্ববাদী শাসনের ভুলের পুনরাবৃত্তি না করার জন্যও সরকারকে সতর্ক করেন।


সমাবেশে বক্তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন রাজনৈতিক ও জাতীয় ইস্যুতে সরকারের ওপর চাপ অব্যাহত রাখার কথা জানান।