Columbus, ২৪ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
মৌলভীবাজারে চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নওগাঁয় আন্তঃউপজেলা চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল মৌলভীবাজারে বিদেশ পাঠানো নামে প্রতারণা ও টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার চা শিল্পকে টিকিয়ে রাখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাড়বে উৎপাদন-রপ্তানি লালনের মানবধর্ম ও অসাম্প্রদায়িক দর্শনে মুখর ছেঁউড়িয়া, স্মরণোৎসবে সাধু-ভক্তদের ঢল নোয়াখালী'র বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী আহত, উন্নত চিকিৎসায় ঢাকায় প্রেরণ লক্ষ্মীপুরে সম্ভাব্য ৭১০ কোটি টাকার সুপারির বাজার;গাছে গাছে ব্যস্ত শ্রমিক-কৃষক নোয়াখালী'র বসুরহাটে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১,৭২০ শিক্ষার্থী কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন নাসিরনগরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের।
হোম › স্বাস্থ্য › ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৯ মৃত্যু, আক্রান্ত ৪৫ হাজার ছাড়িয়েছে

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৯ মৃত্যু, আক্রান্ত ৪৫ হাজার ছাড়িয়েছে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪৭ এএম, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ 40
ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৯ মৃত্যু, আক্রান্ত ৪৫ হাজার ছাড়িয়েছে

ঢাকা প্রতিনিধি:


দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। চলতি বছরে একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন ৯ মৃত্যুর ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে। নতুন রোগীসহ এ বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৪৫ হাজার ৪৭৫ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সাম্প্রতিক সময়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। এর আগে গত ৬ সেপ্টেম্বর একদিনে ১ হাজার ৫৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মাত্র দুই দিনের ব্যবধানে সেই রেকর্ডও ছাড়িয়ে গেল।


সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া নয়জনের মধ্যে বরিশাল বিভাগের একজন, ঢাকা বিভাগের একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিনজন, খুলনা বিভাগের দুজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।


বিশেষজ্ঞরা বলছেন, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ডেঙ্গুর ঝুঁকি আরও বাড়তে পারে। থেমে থেমে বৃষ্টি এবং এডিস মশার বংশবিস্তারের উপযোগী তাপমাত্রা এ পরিস্থিতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে শুধু সিটি করপোরেশন বা স্থানীয় প্রশাসনের ওপর নির্ভর না করে ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখায় সাধারণ মানুষের অংশগ্রহণ জরুরি।


ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


তথ্যসূত্র: স্বাস্থ্য অধিদপ্তর।