Columbus, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জাতির সাথে মুনাফেকি করার প্রতিবাদে আবারও জনগণকে রাস্তায় নামতে বাধ্য করা হচ্ছে ডা. তাহের ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে সরকার: ডা. শফিকুর রহমান হাতিয়ায় হান্নান মাসউদের বক্তব্যের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি মাহবুব উদ্দীন খোকন সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাত বার্ষিকী পালিত মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা চট্টগ্রামে ১১ দলীয় জোটের সমাপনী সমাবেশে সরকারের কড়া সমালোচনা নিউইয়র্কে ন্যূনতম মজুরি ২৫ থেকে ৩০ ডলারে নেওয়ার প্রস্তাব ছয় দফা দাবিতে ঢাকা–চট্টগ্রাম লং মার্চ শুরু ডিম, মাছ ও মাংসের দাম বেড়েছে, বেশিরভাগ সবজিতে স্থিতিশীলতা এক-আইডি নামের একক পরিচয়পত্র চালুর উদ্যোগ শিশুর পাসপোর্টে মা-বাবার নাগরিকত্বের প্রমাণ চায় ট্রাম্প প্রশাসন নায়ক থেকে খলনায়ক, ‘হাইওয়ান’-এ অক্ষয় কুমারের নতুন চমক প্রায় ৫০ লাখ পোশাক শ্রমিককে সর্বজনীন পেনশনে আনার উদ্যোগ ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে ফের ফ্লোটিলা, অক্টোবরে গাজার পথে আন্তর্জাতিক কর্মীরা
হোম রাজনীতি জাতির সাথে মুনাফেকি করার প্রতিবাদে আবারও জনগণকে রাস্তায় নামতে বাধ্য করা হচ্ছে ডা. তাহের

জাতির সাথে মুনাফেকি করার প্রতিবাদে আবারও জনগণকে রাস্তায় নামতে বাধ্য করা হচ্ছে ডা. তাহের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ 14
জাতির সাথে মুনাফেকি করার প্রতিবাদে আবারও জনগণকে রাস্তায় নামতে বাধ্য করা হচ্ছে ডা. তাহের

মো. আকতারুজ্জামান, কুমিল্লা প্রতিনিধি॥

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আন্দোলন, সংগ্রাম ও স্বৈরাচারের পতনের পর দেশবাসী আশা করেছিল, যারাই ক্ষমতায় আসবে, আগের চিন্তার পরিবর্তন ঘটবে, নতুন বাংলাদেশ করতে পারব। এখন যারা ক্ষমতায় আছে, তারা জুলাই আন্দোলনে যে পরিবর্তন আশা করেছিল, তার ধারে কাছেও নেই। আগের মতো সেই লুটপাট, আগের মতোই সেই দলীয়করণ, আগের মতোই সেই চাঁদাবাজি, আগের মতোই গ্যাস নেই, বিদ্যুৎ নেই—শুধু নেই আর নেই। এ রকম একটি পরিস্থিতিতে দেশ চলতে পারে না। তারা জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।


সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘উনাদের সঙ্গে যখন কথা বলি, মনে হয় উনারা ওয়াদামতো সব করবেন, উনারা ভালো মানুষ হয়ে গেছেন। কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায়, যা বলে তার বিপরীত করে।’


তিনি শনিবার ১১ দলীয় জোটের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চে কুমিল্লার চৌদ্দগ্রামে পথসভায় বক্তব্যকালে এসব কথা বলেন।


ডা. তাহের আরও বলেন, ‘উনারা বলেছেন অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। এখন অক্ষর কোনটা? আর শব্দ কোনটা? বাক্য কোনটা? এইটা বোঝার ব্যাপারে উনাদের সমস্যা আছে। আজকে তাদের ব্যর্থতা, ওয়াদা ভঙ্গ করা, জাতির সঙ্গে মুনাফেকি করার প্রতিবাদে আবারও জনগণকে রাস্তায় নামতে বাধ্য করা হচ্ছে।’


ডা. তাহের আরও বলেন, ‘ছয় মাস একটি সরকারের জন্য বেশি সময় নয়। যে লক্ষণ আমরা দেখছি, এই লক্ষণে মনে হয় দেশবাসীকে আবারও রাস্তায় নামতে হতে পারে। আজকের লং মার্চের মাধ্যমে আমরা তাদের (সরকারকে) জানাতে চাই, আপনারা যেভাবে দেশ চালাচ্ছেন, এভাবে দেশ চলবে না। সেই পরিবর্তনের লক্ষ্যে আজকে যেসব মৌলিক সমস্যা মানুষের আছে, সেগুলো সমাধানের লক্ষ্যে একটি শক্তিশালী, দায়িত্বশীল ও জনবান্ধব সরকার প্রতিষ্ঠার জন্য আমরা এই রাজপথে নেমেছি।’


উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এমপি, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন এমপিসহ আরও অনেকে।