Columbus, ১৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যা, পরপর ৫টি গুলিতে নিশ্চিত করা হয় মৃত্যু বিশ্ব মঞ্চে মৌলভীবাজারের কন্যা ইংল্যান্ড নারী কাবাডি দলের নেতৃত্বে রাত পোহালেই ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব, নিরাপত্তার চাদরে আখড়াবাড়ি কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর বেনাপোল সীমান্তে ৫৪ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ যশোরে কৃষি অর্থনীতির পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে খেজুরের গুড় অপরাধে জড়িতদের বিএনপির মনোনয়ন নয়: এমপি ফখরুল ইসলাম ‎উৎসবমুখর পরিবেশে নাসিরনগরের খাগালিয়ায় চাইনিজবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া চরহাজারীতে বিএনপির ৮ মনোনয়নপ্রত্যাশী, ঐক্যবদ্ধভাবে একজনকে বিজয়ী করার আহ্বান এমপি ফখরুলের প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু বেনাপোলে হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রমসহ সীমান্তের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি'র সিও কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনমেলা, পুলিশের অভিযানে গাঁজা সেবনের দুই হাজার সরঞ্জাম জব্দ। শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত: স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান
হোম › জাতীয় › জাতীয় সংসদে আরও ১০টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠন

জাতীয় সংসদে আরও ১০টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:০১ এএম, ০৩ সেপ্টেম্বর, ২০২৬ 55
জাতীয় সংসদে আরও ১০টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠন

ঢাকা ডেস্ক॥

জাতীয় সংসদে আরও ১০টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে এসব কমিটি গঠনের প্রস্তাব কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।


ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটিগুলো গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে তা কণ্ঠভোটে অনুমোদন পায়।


নতুন গঠিত কমিটিগুলোর মধ্যে রয়েছে কৃষি, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, তথ্য ও সম্প্রচার, পরিবেশ-বন ও জলবায়ু পরিবর্তন, ভূমি, ধর্ম এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি।


সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিষয়ে সুপারিশ এবং সংসদীয় নজরদারির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। ফলে নতুন কমিটিগুলো গঠনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ওপর সংসদের কার্যকর তদারকি আরও জোরদার হওয়ার সুযোগ তৈরি হলো।


এর আগে সংসদে একাধিক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হলেও ধাপে ধাপে আরও কমিটি গঠন করা হচ্ছে। নতুন ১০টি কমিটি যুক্ত হওয়ায় সংসদীয় কার্যক্রমে বিভিন্ন মন্ত্রণালয়ের ওপর নজরদারির কাঠামো আরও বিস্তৃত হলো।


সূত্র: জাতীয় সংসদ ।