অনলাইন, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতায় আজ দেশের মানুষ বিদ্যুৎ সমস্যায়: শামা ওবায়েদ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসান ছাড়া জ্বালানি সংকট কাটানো কঠিন: রিজভী ভোজ্যতেলে আমদানিনির্ভর বাংলাদেশ, বছরে চাহিদার ৯০ শতাংশই আসে বিদেশ থেকে আদালতে উত্তপ্ত পরিস্থিতি, বক্তব্যের একপর্যায়ে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা বাঁধনের ওপর হামলার অভিযোগ, মাদারীপুরে অভিযুক্তের বাড়িতে তালা ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৯ মৃত্যু, আক্রান্ত ৪৫ হাজার ছাড়িয়েছে রূপপুর প্রকল্পে গভীর রাতে আগুন, সার্ভারসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত কমলগঞ্জে দুই খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা ১১০ বছরের পুরনো সিলেট-আখাউড়া রেলপথ ডাবল লাইন করার দাবী এই অঞ্চলের মানুষের নওগাঁয় খেলাধুলার সময় বজ্রপাতে প্রাণ গেল এক কিশোরের নদী পারাপারে ঝুঁকি, অলস পড়ে ৪৯ কোটি টাকার বন্দর: চুনারুঘাটে ‘বাল্লা খোয়াই’ ইমিগ্রেশন চেকপোস্ট নতুন স্থলবন্দরে স্থানান্তরের আকুল দাবি কুলাউড়ায় পাগলা কুকুরের কামড়ে চিকিৎসা নিয়ে প্রশ্ন আহতদের নোয়াখালীতে ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক আটক চার দশক পর জাতিসংঘের শীর্ষ মঞ্চে বাংলাদেশ, সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
হোম বাংলাদেশ কমলগঞ্জে দুই খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

কমলগঞ্জে দুই খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:০৯ এএম, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ 32
কমলগঞ্জে দুই খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

মাহিদুল ইসলাম,

মৌলভীবাজার প্রতিনিধি


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুটি খাদ্য প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।


মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোকশেদ উল্লাহ।



অভিযানে শমসেরনগর বাজারে আলীবাবা রেস্টুরেন্টে প্রয়োজনীয় রেস্তোরাঁ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, বিএসটিআই লাইসেন্স ব্যতীত দইসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, খাদ্যে বিভিন্ন রং ব্যবহার, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় লেবেল না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও পরিবেশনের গুরুতর অনিয়মসহ বিভিন্ন অনিয়মেরদায়ে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইনে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।


অপরদিকে, একই অভিযানে সিমা আইস্ক্রিম ফ্যাক্টরিতে বিএসটিআই লাইসেন্স ছাড়া আইস্ক্রিম উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উৎপাদনস্থলে টয়লেটে ব্যবহৃত বদনা পাওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।


এ নিয়ে পৃথক ২টি মামলায় সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।



অভিযানের বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোকশেদ উল্লাহ জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।