Columbus, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কিডি কার্নিভালে মুগ্ধ চ্যান্সেলর স্যামুয়েলস, তরুণদের ঐতিহ্য উদযাপনের সুযোগ দেওয়ার আহ্বান ইসরাইলের নিরাপত্তার স্বার্থে নেতানিয়াহুকে সরানোর দাবি বিরোধী এমপির পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ বড়লেখায় খালে ভাসছিল নবজাতক কন্যাশিশুর লাশ কম্পিউটারে জাল নোট তৈরির অভিযোগ, ৪৭ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ কোম্পানীগঞ্জে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা, মার্কিন চালকবিহীন নৌযানে হামলার দাবি ইরানের স্বাস্থ্য খাতে বড় নিয়োগ শুরু, তিন মাসে ৭,৫০০ চিকিৎসক ও ৫,০০০ নার্স নিয়োগের পরিকল্পনা ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ অক্টোবরে দেশে সাশ্রয়ী স্মার্টফোনের স্থানীয় উৎপাদন শুরু ভেনিস চলচ্চিত্র উৎসবে আজ সাধারণ দর্শকের সামনে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ তীব্র গরমে রান্নাঘরও হয়ে উঠছে স্বাস্থ্যঝুঁকির জায়গা বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষক পাবেন এক লাখ টাকা করে পুরস্কার শিক্ষাব্যবস্থায় AI ব্যবহারে গুগলের সহযোগিতা চাইল বাংলাদেশ
হোম বাংলাদেশ কম্পিউটারে জাল নোট তৈরির অভিযোগ, ৪৭ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার

কম্পিউটারে জাল নোট তৈরির অভিযোগ, ৪৭ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ 8
কম্পিউটারে জাল নোট তৈরির অভিযোগ, ৪৭ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার

অহিদুল ইসলাম,

নওগাঁ প্রতিনিধি॥

নওগাঁ সদর উপজেলার পয়না বাজারে কম্পিউটার ও প্রিন্টারের মাধ্যমে জাল টাকা তৈরির অভিযোগে তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট, একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করা হয়েছে। আজ রোববার বিকেল সোয়া তিনটার দিকে পয়না বাজারে তারিকুল ইসলামের ‘মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম’ নামের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল নওগাঁ সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, পয়না বাজারের একটি দোকানে কম্পিউটারের মাধ্যমে জাল টাকা তৈরি করা হচ্ছে। খবর পেয়ে ডিবির অভিযানিক দল ওই দোকানে অভিযান চালায়। সেখানে উপস্থিত লোকজনের সামনে তারিকুল ইসলাম মল্লিকের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট উদ্ধার করা হয়। অভিযানকালে দোকানে থাকা একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করে পুলিশ।


নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় তারিকুল ইসলাম মল্লিকের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। জাল নোট তৈরির সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং এর মাধ্যমে জাল নোট বাজারে ছড়ানো হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।