অনলাইন, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত; ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক অর্থনীতি, কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে: এলজিআরডি মন্ত্রী শিবিরের সাবেক নোয়াখালী জেলা সভাপতি মাওলানা মুনিরুল ইসলামের ইন্তেকাল চুনারুঘাটে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত চরপার্বতীতে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি কোম্পানীগঞ্জে ৫২ ইয়াবাসহ যুবক আটক, ছিনিয়ে নেওয়ার চেষ্টায় হাতাহাতি পথচারী নারীকে বাঁচাতে মোটরসাইকেল থেকে ছিটকে যুবকের মৃত্যু মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান, ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড বাংলাদেশে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, একদিনে আরও ১,৩১৪ আক্রান্ত ও ৪ মৃত্যু ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন, আনুষ্ঠানিক নির্মাণযাত্রা শুরু আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর নতুন আইফোন ঘিরে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ, ৯ সেপ্টেম্বর অ্যাপলের বিশেষ ইভেন্ট এমিতে নতুন মাইলফলক, প্রথমবার পুরস্কার জিতলেন Bad Bunny ও Sabrina Carpenter ভারতীয় স্পেস স্টার্টআপ Pixxel পেল ১০ কোটি ডলারের বিনিয়োগ
হোম বাংলাদেশ কোম্পানীগঞ্জে ৫২ ইয়াবাসহ যুবক আটক, ছিনিয়ে নেওয়ার চেষ্টায় হাতাহাতি

কোম্পানীগঞ্জে ৫২ ইয়াবাসহ যুবক আটক, ছিনিয়ে নেওয়ার চেষ্টায় হাতাহাতি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৪২ পিএম, ০৭ সেপ্টেম্বর, ২০২৬ 27
কোম্পানীগঞ্জে ৫২ ইয়াবাসহ যুবক আটক, ছিনিয়ে নেওয়ার চেষ্টায় হাতাহাতি

মোহাম্মদ উল্যা,

নোয়াখালী জেলা প্রতিনিধি॥

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৫২টি ইয়াবাসহ মো. পিয়াস (৩৫) নামে এক যুবককে আটকের পর তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে স্বজন ও স্থানীয়দের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।


রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে। পিয়াস ওই এলাকার আবুল হাশেমের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পিয়াস ও রাজু নামে দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের ধাওয়া করেন। এ সময় রাজু পালিয়ে গেলেও পিয়াসকে আটক করা হয়। পরে স্থানীয় রহমত নামে এক ব্যক্তির দোকানে তল্লাশি চালিয়ে পিয়াসের কাছ থেকে ৫২টি ইয়াবা উদ্ধারের কথা জানায় পুলিশ।


এ সময় স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করছিলেন। খবর পেয়ে পিয়াসের স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সঙ্গে তাদের হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।


পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিয়াসকে হেফাজতে নেয়।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, ৫২টি ইয়াবাসহ পিয়াসকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই মাদক আইনে একটি মামলা রয়েছে। এ ঘটনায় এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে মাদক আইনে আরও একটি মামলা করেছেন।


ওসি জানান, নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে পিয়াসকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


এদিকে পালিয়ে যাওয়া রাজুর বিরুদ্ধেও কোম্পানীগঞ্জ থানায় পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি।