অনলাইন, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুমিল্লায় পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু কুমিল্লায় ফসলি জমিতে পুঁতে রাখা নারীর মরদেহ উদ্ধার ২৫ বছর ধরে দখল, কুমিল্লা সড়ক বিভাগের তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ বাঁধনের ওপর হামলা ঘিরে সংসদে কঠোর বার্তা, ‘জুলাই যোদ্ধার ওপর আঘাত মানে গণতন্ত্রের ওপর আঘাত’ শেখ হাসিনাকে ধরে আনতে চাই- সরকারের অবস্থান স্পষ্ট করলেন তথ্য উপদেষ্টা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলনকৃত ১০ হাজার ঘনফুট বালু জব্দ লাউয়াছড়ার বিশালকৃতির সেগুন গাছ গায়েব নওগাঁয় স্কুলে যাওয়ার পথে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থী সিয়ামের নওগাঁয় স্বর্নকারকে কুপিয়ে হত্যা; ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছিনতাই ২৫০ শয্যার হাসপাতালে প্রতিদিন গড়ে ৫০০ শতাধিক রোগী ভর্তি; জনবল ও যন্ত্রের সংকট-জোড়াতালি দিয়ে চলছে চিকিৎসাসেবা AI Engineer ও Senior Software Architect পদে নিয়োগ দিচ্ছে BYSL Aarong-এ Officer, Trims, Procurement পদে নিয়োগ, আবেদন শেষ ৯ সেপ্টেম্বর চীনে নজরদারি ও নিরাপত্তায় হিউম্যানয়েড রোবট তৈরির অগ্রগতি ঢাকায় শুরু হয়েছে নয় দিনের থিয়েটার উৎসব ২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা
হোম বাংলাদেশ কুমিল্লায় পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু

কুমিল্লায় পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৩৯ পিএম, ০৮ সেপ্টেম্বর, ২০২৬ 1
কুমিল্লায় পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু

মো আকতারুজ্জামান,

কুমিল্লা প্রতিনিধি॥

কুমিল্লার বরুড়ায় পানিতে ডুবে ১৮ মাস বয়সী জমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহতরা হলো- জুনাইরা ও তাসলিমা। তারা কাছিয়াপুকুরিয়া গ্রামের জসীম উদ্দিনের জমজ মেয়ে।


বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ইনচার্জ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয়রা জানান, দেড় বছর বয়সী জমজ দুই শিশু পুকুর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে পুকুরে পড়ে যায় দুজন। পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি করে পরে পুকুরের পানি থেকে তাদেরকে উদ্ধার করা হয়। দ্রুত বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, জমজ দুই শিশুকে  সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। হাসপাতালে আনার আগেই তারা মৃত্যুবরণ করেছে।


বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, জমজ দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।