Columbus, ২৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
নাজিম উদ্দিনদের অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন খারিজ, তবে মসজিদ আল-মদিনার বোর্ড অব ট্রাস্টির বিরুদ্ধে মূল মামলা চলতে থাকে কুড়িগ্রাম পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তরের প্রত্যাশা সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিকের একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকবো? মৌলভীবাজারে বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান মৌলভীবাজার থেকে নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে অচেতন অবস্থায় ভৈরব-আশুগঞ্জ থেকে উদ্ধার; অতঃপর হাসপাতালে মৃত্যু, শনিবার নিজ জেলা মৌলভীবাজার সাংগঠনিক সফরে আসছেন বিরোধী দলীয় নেতা ও আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান বিজিবি,এসবিআরসহ যৌথ অভিযানে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় পন্য জব্দ পুলিশের সক্রিয়তা বৃদ্ধি ভেড়ামারায় আইনশৃঙ্খলা উন্নয়নের নতুন বার্তা। ‘মাদক ছেড়ে খেলতে আসি, সুস্থ সমাজ গড়ে তুলি’—কুড়িগ্রামের ভোগডাঙ্গায় চাইনিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাসানাত আলী হলেন এনসিসিসি’র সদস্যu যশোর-বেনাপোল মহাসড়কে দুই মোটসাইকেলের সংঘর্ষ, নিহত ৩ মৌলভীবাজারে চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নওগাঁয় আন্তঃউপজেলা চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল
হোম › বাংলাদেশ › কুড়িগ্রাম পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তরের প্রত্যাশা সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিকের

কুড়িগ্রাম পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তরের প্রত্যাশা সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিকের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:০১ এএম, ২৫ অক্টোবর, ২০২৬ 6
কুড়িগ্রাম পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তরের প্রত্যাশা সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিকের
সাইফুর রহমান
সাইফুর রহমানকুড়িগ্রাম প্রতিনিধি॥

আসন্ন কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক প্রতিদিন বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করে তিনি কুড়িগ্রাম পৌরসভাকে আধুনিক, ডিজিটাল, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করছেন।


আবু বকর সিদ্দিক কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র। তিনি কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, কুড়িগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক সম্পৃক্ততার কারণে তিনি স্থানীয় বিএনপির রাজনীতিতে পরিচিত মুখ হিসেবে বিবেচিত।


তার সমর্থকদের দাবি, সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে কুড়িগ্রাম পৌরসভার সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়। সরকারি সহায়তায় রেললাইন অপসারণ করে সেখানে সড়ক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ এবং জিয়া বাজারের সম্প্রসারণ তার সময়ের উল্লেখযোগ্য কর্মকাণ্ড হিসেবে তুলে ধরছেন তারা।


শ্রমজীবী মানুষের সংগঠিত হওয়া ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও তার সহযোগিতায় ট্রাক শ্রমিক ইউনিয়ন গড়ে ওঠে। পাশাপাশি কুড়িগ্রাম সদর উপজেলা বেসরকারি কারিগরি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবেও তিনি পরিচিত।


আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হলে কুড়িগ্রাম পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পরিকল্পিত ওয়ান-ওয়ে ব্যবস্থা চালু, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং সড়কের পাশে ফুটপাত নির্মাণে গুরুত্ব দিতে চান আবু বকর সিদ্দিক।


একই সঙ্গে পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও সম্প্রসারণের মাধ্যমে জলাবদ্ধতা কমানো এবং নাগরিক দুর্ভোগ নিরসনের ওপর জোর দিতে চান তিনি। প্রতিটি সড়কে পর্যাপ্ত সড়কবাতি স্থাপন করে রাতের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করার পরিকল্পনাও রয়েছে তার।


সুপেয় পানি ও স্বাস্থ্যসেবার উন্নয়নের পরিকল্পনা


নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করার অংশ হিসেবে পৌর এলাকার প্রতিটি বাসিন্দার জন্য সুপেয় পানির ব্যবস্থা গড়ে তোলাকে অগ্রাধিকার দিতে চান এই মনোনয়নপ্রত্যাশী। পাশাপাশি নারী ও শিশুর স্বাস্থ্যসেবার উন্নয়ন, পৌরসভার উদ্যোগে চিকিৎসাসেবা চালু এবং কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করছেন তিনি।


দলীয় মনোনয়নকে সামনে রেখে আবু বকর সিদ্দিকের ধারাবাহিক গণসংযোগ তার নির্বাচনী তৎপরতাকে আরও দৃশ্যমান করছে। তার অনুসারীরা তাকে বিএনপির একজন ত্যাগী ও অভিজ্ঞ নেতা হিসেবে উল্লেখ করে মেয়র পদে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন।


তাদের প্রত্যাশা, দলীয় মনোনয়ন পেলে তিনি অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কুড়িগ্রাম পৌরসভার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার সুযোগ পাবেন।