Columbus, ১৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার চা শিল্পকে টিকিয়ে রাখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাড়বে উৎপাদন-রপ্তানি লালনের মানবধর্ম ও অসাম্প্রদায়িক দর্শনে মুখর ছেঁউড়িয়া, স্মরণোৎসবে সাধু-ভক্তদের ঢল নোয়াখালী'র বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী আহত, উন্নত চিকিৎসায় ঢাকায় প্রেরণ লক্ষ্মীপুরে সম্ভাব্য ৭১০ কোটি টাকার সুপারির বাজার;গাছে গাছে ব্যস্ত শ্রমিক-কৃষক নোয়াখালী'র বসুরহাটে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১,৭২০ শিক্ষার্থী কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন নাসিরনগরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের। নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নওগাঁয় গাঁজাসহ আটক হওয়া ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির ‘মৃত্যু দুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তের ৯ মণ্ডপ পরিদর্শন করলেন খুলনা ২১ বিজিবি অধিনায়ক কাঁচের টুকরা দিয়ে টাকার কারসাজি! শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩ বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যান চালক আটক
হোম › বাংলাদেশ › কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভাঙ্গামোড় ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী আব্দুস সাত্তার সাজু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভাঙ্গামোড় ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী আব্দুস সাত্তার সাজু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:১২ এএম, ১৮ অক্টোবর, ২০২৬ 2
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভাঙ্গামোড় ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী আব্দুস সাত্তার সাজু
সাইফুর রহমান
সাইফুর রহমানকুড়িগ্রাম প্রতিনিধি॥

আসন্ন ৫নং ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুস সাত্তার সাজু। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী। গণসংযোগকালে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন, তাদের খোঁজখবর নিচ্ছেন এবং এলাকার উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরছেন।


আব্দুস সাত্তার সাজু ফুলবাড়ী উপজেলার নেওয়াশী মহাবিদ্যালয়ের প্রভাষক। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) ও এমএ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রংপুর আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর পূর্বে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা হিসেবে পরিচিত।


বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গামোড় ইউনিয়ন শাখার আমীর এবং ফুলবাড়ী উপজেলা শুরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।


রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। জননি কিন্ডারগার্টেনের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, ভাঙ্গামোড় সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক, ভাঙ্গামোড় উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এবং মধ্য রাবাইটারি নূরানী ও কওমি মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি সিটরাবাইতারি জামে মসজিদের ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার মানবসম্পদ বিভাগের সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন আব্দুস সাত্তার সাজু। নির্বাচনী গণসংযোগে তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শুনছেন। পাশাপাশি এলাকার উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন।


তাঁর নির্বাচনী স্লোগান— “অর্থ নয়, সততা ও সেবার মূল্যায়ন করি; একটি সুন্দর ও পরিচ্ছন্ন ইউনিয়ন গড়ি।” এই স্লোগানকে সামনে রেখে তিনি একটি আধুনিক, পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও সেবাবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করছেন। নির্বাচিত হলে সাধারণ মানুষের অধিকার রক্ষা, এলাকার উন্নয়ন এবং নাগরিক সেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি।


গণসংযোগকালে আব্দুস সাত্তার সাজু ভাঙ্গামোড় ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন। তাঁর প্রত্যাশা, জনগণের সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এলাকার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।


আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তাঁর গণসংযোগ কার্যক্রম অব্যাহত রয়েছে। নির্বাচনে ভোটারদের প্রত্যাশা, প্রার্থীদের উন্নয়ন পরিকল্পনা এবং জনসম্পৃক্ততা স্থানীয় পর্যায়ে নির্বাচনী আলোচনায় গুরুত্ব পাচ্ছে।