Columbus, ১৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার চা শিল্পকে টিকিয়ে রাখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাড়বে উৎপাদন-রপ্তানি লালনের মানবধর্ম ও অসাম্প্রদায়িক দর্শনে মুখর ছেঁউড়িয়া, স্মরণোৎসবে সাধু-ভক্তদের ঢল নোয়াখালী'র বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী আহত, উন্নত চিকিৎসায় ঢাকায় প্রেরণ লক্ষ্মীপুরে সম্ভাব্য ৭১০ কোটি টাকার সুপারির বাজার;গাছে গাছে ব্যস্ত শ্রমিক-কৃষক নোয়াখালী'র বসুরহাটে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১,৭২০ শিক্ষার্থী কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন নাসিরনগরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের। নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নওগাঁয় গাঁজাসহ আটক হওয়া ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির ‘মৃত্যু দুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তের ৯ মণ্ডপ পরিদর্শন করলেন খুলনা ২১ বিজিবি অধিনায়ক কাঁচের টুকরা দিয়ে টাকার কারসাজি! শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩ বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যান চালক আটক
হোম › বাংলাদেশ › লক্ষ্মীপুরে সম্ভাব্য ৭১০ কোটি টাকার সুপারির বাজার;গাছে গাছে ব্যস্ত শ্রমিক-কৃষক

লক্ষ্মীপুরে সম্ভাব্য ৭১০ কোটি টাকার সুপারির বাজার;গাছে গাছে ব্যস্ত শ্রমিক-কৃষক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৩১ এএম, ১৮ অক্টোবর, ২০২৬ 2
লক্ষ্মীপুরে সম্ভাব্য ৭১০ কোটি টাকার সুপারির বাজার;গাছে গাছে ব্যস্ত শ্রমিক-কৃষক
NYVB
ডেস্ক রিপোর্ট

উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে সুপারির মৌসুম ঘিরে জমে উঠেছে গ্রামীণ অর্থনীতি। জেলার বিভিন্ন হাটবাজারে চলছে সুপারির বেচাকেনা। বাগান থেকে সুপারি সংগ্রহ, পরিবহন ও বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন কৃষক, ব্যবসায়ী ও শ্রমিকেরা। এ মৌসুমে সুপারিকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিপুল অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থানের সুযোগ।


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরাত দিয়ে প্রাপ্ত তথ্যমতে, চলতি মৌসুমে লক্ষ্মীপুরে প্রায় ৪২ হাজার ৩৫০ মেট্রিক টন সুপারি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৭১০ কোটি টাকা। জেলার রায়পুর উপজেলায় সুপারি উৎপাদন বেশি। এ ছাড়া সদর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলাতেও সুপারি চাষ হয়।


সুপারি পাড়ার কাজে নিয়োজিত দক্ষ শ্রমিকদের চাহিদাও বেড়েছে। রায়পুর উপজেলার কেরোয়া এলাকার শ্রমিক রুবেল হোসেন প্রায় ২০ বছর ধরে এ পেশায় যুক্ত। তাঁর ভাষ্য, প্রতিটি গাছ থেকে সুপারি পেড়ে তিনি ১০ টাকা পান। প্রতিদিন ২৫০ থেকে ৩০০টি গাছে উঠতে পারলে তাঁর আয় হয় আড়াই থেকে তিন হাজার টাকা। সুপারি সংগ্রহের পাশাপাশি বাছাই, পরিবহন, ভেজানো ও শুকানোর কাজেও যুক্ত রয়েছেন অনেকে।


উত্তর তেহমনী, হায়দাগঞ্জ, খাসেরহাট, মোল্লারহাট, মীরগঞ্জ, দালালবাজার, রসুলগঞ্জ, ভবানীগঞ্জ, মান্দারী, দত্তপাড়া, জকসিন ও রামগঞ্জসহ জেলার বিভিন্ন হাটবাজারে সুপারি কেনাবেচা হচ্ছে। স্থানীয় কৃষকদের কাছ থেকে ছোট ব্যবসায়ীরা সুপারি কিনে বড় বাজারে সরবরাহ করছেন। পাইকারি ব্যবসায়ীরা এসব বাজার থেকে সুপারি সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাচ্ছেন।


কাঁচা, ভেজানো ও শুকনা—বিভিন্ন ধরনের সুপারির বাজার থাকায় সংরক্ষণ ও সঠিক সময়ে বিক্রি কৃষকদের লাভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে উৎপাদন খরচ, বাজারদরের ওঠানামা এবং গাছে উঠে সুপারি পাড়ার ঝুঁকি এ খাতের উল্লেখযোগ্য চ্যালেঞ্জ।


সংশ্লিষ্টদের মতে, উন্নত চাষাবাদ, নিরাপদে সুপারি সংগ্রহ, আধুনিক সংরক্ষণব্যবস্থা ও ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে এ খাতের সম্ভাবনা আরও বাড়বে। লক্ষ্মীপুরের সুপারি তাই শুধু একটি কৃষিপণ্য নয়; জেলার গ্রামীণ অর্থনীতি, মৌসুমি কর্মসংস্থান ও বহু মানুষের জীবিকারও গুরুত্বপূর্ণ অংশ।