Columbus, ১৯ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার চা শিল্পকে টিকিয়ে রাখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাড়বে উৎপাদন-রপ্তানি লালনের মানবধর্ম ও অসাম্প্রদায়িক দর্শনে মুখর ছেঁউড়িয়া, স্মরণোৎসবে সাধু-ভক্তদের ঢল নোয়াখালী'র বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী আহত, উন্নত চিকিৎসায় ঢাকায় প্রেরণ লক্ষ্মীপুরে সম্ভাব্য ৭১০ কোটি টাকার সুপারির বাজার;গাছে গাছে ব্যস্ত শ্রমিক-কৃষক নোয়াখালী'র বসুরহাটে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১,৭২০ শিক্ষার্থী কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন নাসিরনগরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের। নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নওগাঁয় গাঁজাসহ আটক হওয়া ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির ‘মৃত্যু দুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তের ৯ মণ্ডপ পরিদর্শন করলেন খুলনা ২১ বিজিবি অধিনায়ক কাঁচের টুকরা দিয়ে টাকার কারসাজি! শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩ বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যান চালক আটক
হোম › রাজনীতি › লংমার্চ বিরোধীদের গণতান্ত্রিক অধিকার, তবে অচলাবস্থা নয়: রিজভী

লংমার্চ বিরোধীদের গণতান্ত্রিক অধিকার, তবে অচলাবস্থা নয়: রিজভী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:০৫ এএম, ০৪ সেপ্টেম্বর, ২০২৬ 154
লংমার্চ বিরোধীদের গণতান্ত্রিক অধিকার, তবে অচলাবস্থা নয়: রিজভী

নিউজ ডেস্ক॥

বিরোধী দলের লংমার্চ কর্মসূচিকে রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তবে রাজনৈতিক কর্মসূচির নামে পরিকল্পিতভাবে দেশে অচলাবস্থা তৈরি না করার আহ্বান জানিয়েছেন তিনি।


শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


রিজভী বলেন, রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনের অধিকার রয়েছে। তবে একই সঙ্গে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ও চলাচল যাতে বাধাগ্রস্ত না হয়, সেদিকেও নজর রাখা প্রয়োজন।


দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গেও কথা বলেন বিএনপির এই নেতা। তার দাবি, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবেই বর্তমান সংকট তৈরি হয়েছে এবং এর পুরো দায় সরকারের ওপর দেওয়া ঠিক নয়।


তিনি বিরোধী দলগুলোর প্রতি সংকট সমাধানে নিজেদের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। শুধু রাজপথের কর্মসূচির পাশাপাশি সংসদে কার্যকর ভূমিকা রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।


রিজভী বলেন, সরকারের সমালোচনা করার পাশাপাশি জাতীয় সংকট মোকাবিলায় বিকল্প পরিকল্পনা উপস্থাপন করা দায়িত্বশীল রাজনীতির অংশ।


আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের আগে তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।