Columbus, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
দেশের মানুষের কোনো উপকারে আসেনি: ভারতীয় টাটা কেমিক্যালসকে কেনিয়া ছাড়ার নির্দেশ সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: সালাহউদ্দিন আহমদ পাটওয়ারীর ব্যক্তিগত আক্রমণেই মির্জা আব্বাসের স্ট্রোক: রাশেদ দুর্গম হামহাম জলপ্রপাতে অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার বাংলাদেশ-চীন প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের আলোচনা স্থানীয় নির্বাচন ঘিরে তৃণমূলে রাজনৈতিক তৎপরতা বাড়ছে ‘দেশের মানুষের জন্য কাজ করতেই ফিরে এসেছি’: সংসদে মির্জা আব্বাস সরকার উৎখাত নয়, গণভোটের রায় বাস্তবায়নই লংমার্চের লক্ষ্য: পরওয়ার লংমার্চ বিরোধীদের গণতান্ত্রিক অধিকার, তবে অচলাবস্থা নয়: রিজভী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, শেষ মুহূর্তের প্রস্তুতি ১১ দলীয় জোটের নওগাঁয় আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্ত নওগাঁয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ঢাকা উত্তর সিটিতে ৪২.৫ মেগাওয়াট বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন চুক্তি মৌলভীবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬ জনের কারাদণ্ড বসুরহাটে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদ্‌যাপন
হোম বাংলাদেশ মাদক-কিশোর অপরাধ প্রতিরোধে বেগমগঞ্জে শিক্ষার্থীদের শপথ, লাল কার্ড প্রদর্শন

মাদক-কিশোর অপরাধ প্রতিরোধে বেগমগঞ্জে শিক্ষার্থীদের শপথ, লাল কার্ড প্রদর্শন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৩৮ এএম, ০৪ সেপ্টেম্বর, ২০২৬ 4
মাদক-কিশোর অপরাধ প্রতিরোধে বেগমগঞ্জে শিক্ষার্থীদের শপথ, লাল কার্ড প্রদর্শন

মোহাম্মদ উল্যা,

নোয়াখালীর প্রতিনিধি ॥

নোয়াখালীর বেগমগঞ্জে মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার রোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে আলোচনা সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাদক ও সামাজিক অপরাধকে ‘না’ বলার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও উন্নত চরিত্র গঠনের অঙ্গীকার করেন শিক্ষার্থীরা। এ সময় প্রতীকীভাবে মাদক ও অপরাধের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করা হয়।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।


বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান এবং বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান।


আলোচনা সভায় বক্তারা বলেন, কিশোরদের অপরাধপ্রবণতা রোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে।


বক্তারা আরও বলেন, মাদকাসক্তি, কিশোর অপরাধ এবং স্মার্টফোনের অপব্যবহার শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা ও সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের আচরণ ও প্রযুক্তি ব্যবহারের বিষয়ে সচেতন ভূমিকা পালন করতে হবে।


পরে নোয়াখালী পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন শিক্ষার্থীদের মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার শপথ পাঠ করান। একই সঙ্গে সৎ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার অঙ্গীকার করেন শিক্ষার্থীরা।


শপথ শেষে শিক্ষার্থীরা মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে প্রতীকী লাল কার্ড প্রদর্শন করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা তৈরির পাশাপাশি অপরাধ থেকে দূরে থাকার বার্তা দেওয়া হয়।


আয়োজকরা জানান, শিক্ষার্থীদের টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।


সংগঠনটির দাবি, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে পরিচালিত এসব কার্যক্রমের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে সচেতনতামূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে।


আয়োজকদের মতে, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।