Columbus, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
প্রশান্ত মহাসাগরে একসঙ্গে সক্রিয় তিন ঘূর্ণিঝড় সারা দেশে আবার শুরু হচ্ছে হাম টিকাদান কর্মসূচি নারী এশিয়া কাপ ক্রিকেটে জমে উঠেছে লড়াই, বাংলাদেশের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে মহানবী (সা.)-এর আদর্শেই মানবতার প্রকৃত মুক্তি: মাওলানা ফখরুদ্দিন খান রাজী ভূগর্ভস্থ পানির ব্যবহার যত কমানো যাবে, পরিবেশের জন্য তত ভালো: পরিবেশ প্রতিমন্ত্রী ১২ হাজারের বেশি প্রতিষ্ঠান পেল ব্রডব্যান্ড, চাকরিমুখী প্রশিক্ষণ ২৮ হাজারের বেশি কিয়েভে ইউক্রেনের নিরাপত্তা সদর দপ্তরে রুশ ড্রোন হামলা, আহত অন্তত ১২ যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড ৫.৮৫ ডলার, বাড়তে পারে পণ্য ও খাদ্যের দাম ৫০তম বিসিএসের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ১৩ সেপ্টেম্বর তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ-অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক কুকুরের মাধ্যমে জলাতঙ্ক নির্মূলের স্বীকৃতি পেল ভুটান অ্যান্ড্রয়েডে Gemini-র নতুন সুবিধা, এবার মনে রাখবে কোথায় রেখেছেন প্রয়োজনীয় জিনিস ঢাকার ৬ রুটে শিক্ষার্থীদের জন্য ১৮ এসি বাস চালু করল UIU সিরিয়ার কাছে ৩-০ গোলে হার, এশিয়ান কাপ বাছাইয়ে কোণঠাসা বাংলাদেশ দেশের মানুষের কোনো উপকারে আসেনি: ভারতীয় টাটা কেমিক্যালসকে কেনিয়া ছাড়ার নির্দেশ
হোম বাংলাদেশ মহানবী (সা.)-এর আদর্শেই মানবতার প্রকৃত মুক্তি: মাওলানা ফখরুদ্দিন খান রাজী

মহানবী (সা.)-এর আদর্শেই মানবতার প্রকৃত মুক্তি: মাওলানা ফখরুদ্দিন খান রাজী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০৪ সেপ্টেম্বর, ২০২৬ 3
মহানবী (সা.)-এর আদর্শেই মানবতার প্রকৃত মুক্তি: মাওলানা ফখরুদ্দিন খান রাজী

এআর সোহেব চৌধুরী টক,

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥


ভোলার চরফ্যাশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে ‘সীরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের ব্রজ গোপাল টাউন হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।


পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ৯টায় সিম্পোজিয়ামের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট আলেম ও জামায়াত নেতা মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজী।


তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্র—সব জায়গায় রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা ও সুন্নাহ অনুসরণ ছাড়া শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা কঠিন। সাম্য, সুবিচার ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে মহানবীর সীরাতের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।


তরুণ সমাজকে মহানবীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান মাওলানা ফখরুদ্দিন খান রাজী।


বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর শরীফ হোসেনের সভাপতিত্বে সিম্পোজিয়ামটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাশেম।


অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লক্ষ্মীপুর সদর কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বোরহানউদ্দিন কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা হাবিবুর রহমান আল জাজিরী, জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন।


সিম্পোজিয়ামে বক্তারা মহানবীর মাক্কী ও মাদানী জীবনের বিভিন্ন দিক, সমাজ সংস্কারে তাঁর ভূমিকা এবং মানবজীবনের জন্য তাঁর শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।