অনলাইন, ২৩ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নওগাঁয় আন্তঃউপজেলা চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল মৌলভীবাজারে বিদেশ পাঠানো নামে প্রতারণা ও টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার চা শিল্পকে টিকিয়ে রাখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাড়বে উৎপাদন-রপ্তানি লালনের মানবধর্ম ও অসাম্প্রদায়িক দর্শনে মুখর ছেঁউড়িয়া, স্মরণোৎসবে সাধু-ভক্তদের ঢল নোয়াখালী'র বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী আহত, উন্নত চিকিৎসায় ঢাকায় প্রেরণ লক্ষ্মীপুরে সম্ভাব্য ৭১০ কোটি টাকার সুপারির বাজার;গাছে গাছে ব্যস্ত শ্রমিক-কৃষক নোয়াখালী'র বসুরহাটে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১,৭২০ শিক্ষার্থী কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন নাসিরনগরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের। নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
হোম › জাতীয় › মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল

মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:৩০ এএম, ২৩ অক্টোবর, ২০২৬ 35
মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল
মোঃ আখতারুজ্জামান
মোঃ আখতারুজ্জামাননরসিংদী প্রতিনিধি॥

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে পলাশ উপজেলাস্হ প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক যুগান্তরের সাংবাদিক জাহাঙ্গীর কবির । মাহফিল সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভির প্রতিনিধি নূরে আলম রনি।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ও মানবকণ্ঠের সাংবাদিক হাজী জাহিদ, সমকালের আশাদউল্লাহ মনা, ইত্তেফাকের মোঃ আখতারুজ্জামান, প্রতিদিনের সংবাদের আলআমিন মিয়া, দৈনিক ইনকিলাব ও দি বাংলাদেশ টুডের মো. তারেক পাঠান, রূপালী বাংলাদেশের মাহাবুব সৈয়দ, দৈনিক জনকণ্ঠ ও ভোরের ডাকের সাংবাদিক সাইফুল ইসলাম, সবুজ বাংলার জাহিদ হোসেন, সময়ের আলোর বায়জিদ, বাংলাদেশ বুলেটিনের জাহিদ হোসেন, ঘোষণা পত্রিকার বেলায়েত হোসেন, ভোরের চেতনার কামাল হোসেন, কামরুজ্জামান, দেশের কাগজের মিনার হোসেন খান, দি ফিন্যান্সিয়াল পোস্টের মামুন শাহ পিংকু, ঢাকার ডাকের মামুন মোড়ল


এবং আলোকিত বাংলাদেশের পারভেজ, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি জাহিদ হোসেন মনি,দৈনিক জনতার জমিনের শারমিন সুলতানা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।


দোয়া ও মিলাদ পরিচালনা করেন পলাশ উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক কারি মো. ইসমাইল হোসেন হাশেমী ও কারি মাওলানা আব্দুল্লাহ।


এ সময় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।