অনলাইন, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
মৌলভীবাজারে বেড়েছে প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ ড্রেক্সেল বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন খন্দকার আবিদ হাসান, লক্ষ্য এখন আইন পেশায় উচ্চশিক্ষা মৌলভীবাজারে জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ শীর্ষক সেমিনার এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে আজ বড় পরীক্ষায় বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মরদেহ, বাসচালকসহ গ্রেপ্তার ৩ ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বিএনপি-এনসিপির নেতাকর্মীসহ আহত ৭ ভারতের সঙ্গে ‘ভালো কর্মসম্পর্ক’ চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অপরাধ নিয়ন্ত্রণে ‘এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স অ্যান্ড সাইবার ল্যাব’ উদ্বোধন নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির বিদ্যুৎ বিল নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ, ‘কারেন্ট থাকুক আর না থাকুক, বিল তো ঠিকই আলো ছড়াচ্ছে’ কুলাউড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সভা জাতির সাথে মুনাফেকি করার প্রতিবাদে আবারও জনগণকে রাস্তায় নামতে বাধ্য করা হচ্ছে ডা. তাহের ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে সরকার: ডা. শফিকুর রহমান হাতিয়ায় হান্নান মাসউদের বক্তব্যের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি মাহবুব উদ্দীন খোকন
হোম বাংলাদেশ মৌলভীবাজারে জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ শীর্ষক সেমিনার

মৌলভীবাজারে জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ শীর্ষক সেমিনার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:২৯ এএম, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ 2
মৌলভীবাজারে জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ শীর্ষক সেমিনার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি॥

জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ বিকাশের গুরুত্ব তুলে ধরে মৌলভীবাজারে ‘জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


রোববার (৬ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।


সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন স্থানীয় সরকারের উপপরিচালক রুবেল মাহমুদ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক তানভির আহমদ।


সেমিনারে বক্তারা বলেন, একটি জাতির পরিচয় ও স্বকীয়তা রক্ষায় সংস্কৃতি ও ঐতিহ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।


আলোচনায় জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, তরুণ প্রজন্মকে দেশীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং সামাজিক অবক্ষয় রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। বক্তারা বলেন, দেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর গুরুত্ব তুলে ধরা প্রয়োজন।


সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে সালিক রুমাইয়াসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।