অনলাইন, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতায় আজ দেশের মানুষ বিদ্যুৎ সমস্যায়: শামা ওবায়েদ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসান ছাড়া জ্বালানি সংকট কাটানো কঠিন: রিজভী ভোজ্যতেলে আমদানিনির্ভর বাংলাদেশ, বছরে চাহিদার ৯০ শতাংশই আসে বিদেশ থেকে আদালতে উত্তপ্ত পরিস্থিতি, বক্তব্যের একপর্যায়ে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা বাঁধনের ওপর হামলার অভিযোগ, মাদারীপুরে অভিযুক্তের বাড়িতে তালা ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৯ মৃত্যু, আক্রান্ত ৪৫ হাজার ছাড়িয়েছে রূপপুর প্রকল্পে গভীর রাতে আগুন, সার্ভারসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত কমলগঞ্জে দুই খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা ১১০ বছরের পুরনো সিলেট-আখাউড়া রেলপথ ডাবল লাইন করার দাবী এই অঞ্চলের মানুষের নওগাঁয় খেলাধুলার সময় বজ্রপাতে প্রাণ গেল এক কিশোরের নদী পারাপারে ঝুঁকি, অলস পড়ে ৪৯ কোটি টাকার বন্দর: চুনারুঘাটে ‘বাল্লা খোয়াই’ ইমিগ্রেশন চেকপোস্ট নতুন স্থলবন্দরে স্থানান্তরের আকুল দাবি কুলাউড়ায় পাগলা কুকুরের কামড়ে চিকিৎসা নিয়ে প্রশ্ন আহতদের নোয়াখালীতে ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক আটক চার দশক পর জাতিসংঘের শীর্ষ মঞ্চে বাংলাদেশ, সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
হোম বাংলাদেশ নদী পারাপারে ঝুঁকি, অলস পড়ে ৪৯ কোটি টাকার বন্দর: চুনারুঘাটে ‘বাল্লা খোয়াই’ ইমিগ্রেশন চেকপোস্ট নতুন স্থলবন্দরে স্থানান্তরের আকুল দাবি

নদী পারাপারে ঝুঁকি, অলস পড়ে ৪৯ কোটি টাকার বন্দর: চুনারুঘাটে ‘বাল্লা খোয়াই’ ইমিগ্রেশন চেকপোস্ট নতুন স্থলবন্দরে স্থানান্তরের আকুল দাবি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৫৭ এএম, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ 5
নদী পারাপারে ঝুঁকি, অলস পড়ে ৪৯ কোটি টাকার বন্দর: চুনারুঘাটে ‘বাল্লা খোয়াই’ ইমিগ্রেশন চেকপোস্ট নতুন স্থলবন্দরে স্থানান্তরের আকুল দাবি

​মনির সরকার- চুনারুঘাট (হবিগঞ্জ):

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়নের কেদারাকোট এলাকায় প্রায় ৪৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ও আধুনিক 'বাল্লা স্থলবন্দর'। তবে বন্দরের আধুনিক অবকাঠামো পুরোপুরি প্রস্তুত থাকলেও পুরানো 'বাল্লা খোয়াই' ইমিগ্রেশন চেকপোস্টটি নতুন স্থানে স্থানান্তরিত না হওয়ায় সরকারের বিপুল অর্থের বিনিয়োগ এখন অলস পড়ে আছে। অন্যদিকে বন্দরের পূর্ণাঙ্গ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী ও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা।

​খোঁজ নিয়ে জানা যায়, খোয়াই নদীর ওপর সেতু না থাকায় নদী পার হয়ে পুরানো চেকপোস্টে যাতায়াত করতে হয়। পর্যটন, ব্যবসায়িক কাজ কিংবা ভারতে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া হাজার হাজার যাত্রী প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বর্ষা মৌসুমে নদীর প্রখর স্রোত পার হতে গিয়ে যাত্রী সাধারণকে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিতে হচ্ছে।

​জরাজীর্ণ স্থান থেকে ইমিগ্রেশন কার্যক্রম অবিলম্বে কেদারাকোটে নির্মিত নতুন স্থলবন্দর চত্বরে সরিয়ে নেওয়া।

​নদী পারাপারের ভয়াবহ ঝুঁকি এড়িয়ে পাসপোর্টধারী যাত্রীদের দ্রুত, আধুনিক ও মানসম্মত সেবা সুনিশ্চিত করা।

​রাজস্ব বৃদ্ধি ও ব্যবসা-বাণিজ্য: বন্দরটি পুরোপুরি সচল হলে সীমান্ত বাণিজ্যে গতি ফিরবে এবং সরকারের ঘরে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব জমা হবে।

​লাখ লাখ মানুষের যাতায়াত সহজ করতে এবং জাতীয় অর্থনীতিতে গতি আনতে ৪৯ কোটি টাকার এই মেগা প্রকল্পটিকে দ্রুত পুরোদমে চালুর দাবি জানিয়েছেন স্থানীয়ও সচেতন মহল। দ্রুত ইমিগ্রেশন চেকপোস্ট স্থানান্তরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করছেন সবাই।