নওগাঁয় আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্ত
আহিদুল ইসলাম,
নওগাঁ প্রতিনিধি॥
নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং নদীর জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কলোনীপাড়া এলাকায় আত্রাই নদীতে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আত্রাই নদীতে পোনামাছ অবমুক্ত করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে আত্রাই নদী এবং চকহরিবল্লভ আবাসন প্রকল্পের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
এ কর্মসূচির মাধ্যমে নদী ও জলাশয়ে মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি স্থানীয় মানুষের জন্য মাছের সহজলভ্যতা বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ও সংসদ সদস্যের প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি, বিএনপি নেতা মো. মিরাজুল ইসলাম মিরাজ, অ্যাডভোকেট শিপলুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
সংশ্লিষ্টরা জানান, জলাশয়ে পরিকল্পিতভাবে পোনামাছ অবমুক্ত করার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলজ সম্পদ সংরক্ষণে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।