অনলাইন, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
বাঁধনের ওপর হামলা ঘিরে সংসদে কঠোর বার্তা, ‘জুলাই যোদ্ধার ওপর আঘাত মানে গণতন্ত্রের ওপর আঘাত’ শেখ হাসিনাকে ধরে আনতে চাই- সরকারের অবস্থান স্পষ্ট করলেন তথ্য উপদেষ্টা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলনকৃত ১০ হাজার ঘনফুট বালু জব্দ লাউয়াছড়ার বিশালকৃতির সেগুন গাছ গায়েব নওগাঁয় স্কুলে যাওয়ার পথে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থী সিয়ামের নওগাঁয় স্বর্নকারকে কুপিয়ে হত্যা; ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছিনতাই ২৫০ শয্যার হাসপাতালে প্রতিদিন গড়ে ৫০০ শতাধিক রোগী ভর্তি; জনবল ও যন্ত্রের সংকট-জোড়াতালি দিয়ে চলছে চিকিৎসাসেবা AI Engineer ও Senior Software Architect পদে নিয়োগ দিচ্ছে BYSL Aarong-এ Officer, Trims, Procurement পদে নিয়োগ, আবেদন শেষ ৯ সেপ্টেম্বর চীনে নজরদারি ও নিরাপত্তায় হিউম্যানয়েড রোবট তৈরির অগ্রগতি ঢাকায় শুরু হয়েছে নয় দিনের থিয়েটার উৎসব ২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা আগস্টে প্রায় ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে ভোটার এলাকা বদলালেন এনসিপির আসিফ ও নাসীরুদ্দীন, উত্তরে-দক্ষিণে নতুন ঠিকানা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে প্রথম দিনেই ২৫০ কোটি টাকা তুললেন আমানতকারীরা
হোম বাংলাদেশ নওগাঁয় স্বর্নকারকে কুপিয়ে হত্যা; ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছিনতাই

নওগাঁয় স্বর্নকারকে কুপিয়ে হত্যা; ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছিনতাই

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:১৬ এএম, ০৮ সেপ্টেম্বর, ২০২৬ 3
নওগাঁয় স্বর্নকারকে কুপিয়ে হত্যা; ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছিনতাই

আহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি॥

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামের এক স্বর্নকারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থেকে ৬ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। সোমবার দিবাগত রাত সোয়া ৮টার দুলালপাড়া তার নিজ বাড়ির গলিতে পৌঁছালে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর রাত সোয়া ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


নিহত অলিফ চন্দ্র দত্ত মহাদেবপুর উপজেলার দুলালপাড়া গ্রামের মৃত সুনিল চন্দ্র দত্তের ছেলে।


জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক সোয়া ৮টার দিকে মহাদেবপুর বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন অলিফ চন্দ্র দত্ত। বাড়ির গলিতে পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পেছন থেকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার কাছে থাকা ৬ভরি সোনা এবং ৭ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে চিৎকার করলে স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে মহাদেবপুরে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১১টা দিকে তার মৃত্যু হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, এ ঘটনায় কারা জড়িত এবং কী কারণে তাকে আক্রমণ করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। রাজপাড়া থানার পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করছে। এ বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।