Columbus, ১৯ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার চা শিল্পকে টিকিয়ে রাখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাড়বে উৎপাদন-রপ্তানি লালনের মানবধর্ম ও অসাম্প্রদায়িক দর্শনে মুখর ছেঁউড়িয়া, স্মরণোৎসবে সাধু-ভক্তদের ঢল নোয়াখালী'র বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী আহত, উন্নত চিকিৎসায় ঢাকায় প্রেরণ লক্ষ্মীপুরে সম্ভাব্য ৭১০ কোটি টাকার সুপারির বাজার;গাছে গাছে ব্যস্ত শ্রমিক-কৃষক নোয়াখালী'র বসুরহাটে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১,৭২০ শিক্ষার্থী কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন নাসিরনগরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের। নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নওগাঁয় গাঁজাসহ আটক হওয়া ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির ‘মৃত্যু দুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তের ৯ মণ্ডপ পরিদর্শন করলেন খুলনা ২১ বিজিবি অধিনায়ক কাঁচের টুকরা দিয়ে টাকার কারসাজি! শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩ বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যান চালক আটক
হোম › রাজনীতি › পাটওয়ারীর ব্যক্তিগত আক্রমণেই মির্জা আব্বাসের স্ট্রোক: রাশেদ

পাটওয়ারীর ব্যক্তিগত আক্রমণেই মির্জা আব্বাসের স্ট্রোক: রাশেদ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৪০ এএম, ০৪ সেপ্টেম্বর, ২০২৬ 81
পাটওয়ারীর ব্যক্তিগত আক্রমণেই মির্জা আব্বাসের স্ট্রোক: রাশেদ

নিউজ ডেস্ক॥

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের স্ট্রোকের পেছনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ধারাবাহিক ব্যক্তিগত আক্রমণ ও মানসিক চাপকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।


রাশেদ খান বলেন, পাটওয়ারীর তীর্যক ও ব্যক্তিগত আক্রমণের কারণে মির্জা আব্বাস গুরুতর মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন। তার দাবি, নির্বাচনের আগে ও পরে বিভিন্ন সময়ে পাটওয়ারীর আচরণ মির্জা আব্বাসকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এমনকি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মির্জা আব্বাসের প্রতিকৃতি তৈরি করে বক্সিং করারও অভিযোগ তোলেন তিনি।


রাশেদ আরও বলেন, বর্তমানে মির্জা আব্বাস পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তাকে আবেগাপ্লুত অবস্থায় দেখা গেছে এবং শারীরিকভাবে এখনও নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।


মির্জা আব্বাসের দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে রাশেদ খান বলেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানে ঢাকাকে সংগঠিত করা এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণের পরও তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন।


রাশেদ খানের দাবি, দীর্ঘদিনের মানসিক যন্ত্রণার পরই মির্জা আব্বাস স্ট্রোকে আক্রান্ত হন। তবে স্ট্রোকের চিকিৎসাগত কারণ সম্পর্কে স্বাধীনভাবে কোনো চিকিৎসা-ভিত্তিক তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।