অনলাইন, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
মৌলভীবাজারে জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ শীর্ষক সেমিনার এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে আজ বড় পরীক্ষায় বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মরদেহ, বাসচালকসহ গ্রেপ্তার ৩ ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বিএনপি-এনসিপির নেতাকর্মীসহ আহত ৭ ভারতের সঙ্গে ‘ভালো কর্মসম্পর্ক’ চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অপরাধ নিয়ন্ত্রণে ‘এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স অ্যান্ড সাইবার ল্যাব’ উদ্বোধন নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির বিদ্যুৎ বিল নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ, ‘কারেন্ট থাকুক আর না থাকুক, বিল তো ঠিকই আলো ছড়াচ্ছে’ কুলাউড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সভা জাতির সাথে মুনাফেকি করার প্রতিবাদে আবারও জনগণকে রাস্তায় নামতে বাধ্য করা হচ্ছে ডা. তাহের ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে সরকার: ডা. শফিকুর রহমান হাতিয়ায় হান্নান মাসউদের বক্তব্যের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি মাহবুব উদ্দীন খোকন সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাত বার্ষিকী পালিত মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা
হোম বাংলাদেশ ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বিএনপি-এনসিপির নেতাকর্মীসহ আহত ৭

ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বিএনপি-এনসিপির নেতাকর্মীসহ আহত ৭

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৪৪ এএম, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ 23
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বিএনপি-এনসিপির নেতাকর্মীসহ আহত ৭

চট্টগ্রাম প্রতিনিধি॥

চট্টগ্রামের আনোয়ারায় মার্কেটের চলাচলের রাস্তা ও ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে ব্যবসায়ী ও ইজারাদার পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা দেলওয়ার হোসেনসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের এ আলী শপিং কমপ্লেক্স এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় দেলওয়ার হোসেনের ওপর হামলার অভিযোগও ওঠে।


স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের চলাচলের রাস্তায় দোকান বসানো নিয়ে কয়েক দিন ধরে ব্যবসায়ীদের সঙ্গে ইজারাদার পক্ষের বিরোধ চলছিল। শনিবার সেখানে দোকান নির্মাণের উদ্যোগ নেওয়া হলে ব্যবসায়ীরা বাধা দেন। পরে বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।


আহতদের মধ্যে ব্যবসায়ী মো. সুমন, আব্দুর রহিম, ইকবাল কবির, সাইফুদ্দিন, শহিদ ও আলী হোসেন রয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়।


এনসিপি নেতা দেলওয়ার হোসেন অভিযোগ করেন, সংঘর্ষস্থল থেকে কিছুটা দূরে অবস্থান করার সময় বিএনপির কয়েকজন নেতাকর্মী তার ওপর হামলা করেন। তবে বিএনপি নেতা ও বাজারের ইজারাদার জাকির আহমেদ এ অভিযোগ অস্বীকার করেছেন।


আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ঘটনাটি ব্যবসায়ী ও ইজারাদারদের মধ্যে দোকান বসানো নিয়ে বিরোধের জেরে হয়েছে বলে জানা গেছে। রাজনৈতিক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত নয়। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


)