Columbus, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপন, শোভাযাত্রার উদ্বোধন করলেন ত্রাণ প্রতিমন্ত্রী প্রশাসনে বড় রদবদল, জনপ্রশাসনসহ চার দপ্তরে নতুন সচিব বাংলাদেশের এক-তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ ঢাকায় তাপপ্রবাহে বছরে ৫০ হাজার কোটি টাকার বেশি মজুরি ক্ষতি ১১ দলীয় জোটের ঢাকা–চট্টগ্রাম লংমার্চ শুরু—শফিকুর রহমানের বড় ঘোষণা বিএনপি সরকার জনগণকে প্রতারণা করছে: শফিকুর রহমান আইসিডিডিআরবিতে রেডিওলজিস্ট নিয়োগ, বেতন ২ লাখ ৩৪ হাজার ৫৪৮ টাকা সালমান খানের ‘বিগ বস ২০’ শুরু হচ্ছে কাল, কী থাকছে নতুন সিজনে? iOS 27-এর চূড়ান্ত সংস্করণ আসছে, বড় চমক Siri AI শাহরুখ খান-সুহানার প্রথম বড় পর্দার জুটি, ২৪ ডিসেম্বর আসছে ‘King’ বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: মঈন খান বর্ষীয়ান নেতা এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ প্রথমবার এআই নিরাপত্তা নিয়ে সরাসরি আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-চীন প্রশান্ত মহাসাগরে একসঙ্গে সক্রিয় তিন ঘূর্ণিঝড় সারা দেশে আবার শুরু হচ্ছে হাম টিকাদান কর্মসূচি
হোম বাংলাদেশ প্রশাসনে বড় রদবদল, জনপ্রশাসনসহ চার দপ্তরে নতুন সচিব

প্রশাসনে বড় রদবদল, জনপ্রশাসনসহ চার দপ্তরে নতুন সচিব

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৪২ এএম, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ 28
প্রশাসনে বড় রদবদল, জনপ্রশাসনসহ চার দপ্তরে নতুন সচিব

ঢাকা ডেস্ক॥

প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। একই সঙ্গে তিন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে তাঁদের পদায়ন করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, এতদিন এই মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্বে থাকা মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। তিনি চুক্তিভিত্তিক নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। নতুন জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরীও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা।


এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এন এম বজলুর রশীদকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।


মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকেও পদোন্নতি দিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। একই সঙ্গে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান সচিব কানিজ মওলাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।


সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় ও দপ্তরে নেতৃত্বে পরিবর্তন এসেছে। সংশ্লিষ্ট প্রজ্ঞাপনগুলো বুধবার জারি করা হয়।


এদিকে একই সময়ে বিভিন্ন সরকারি প্রকল্পেও কর্মকর্তাদের দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। প্রশাসনের শীর্ষ পর্যায়ে ধারাবাহিক এসব পদায়ন ও বদলিকে সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হচ্ছে।