Columbus, ২৪ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকবো? মৌলভীবাজারে বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান মৌলভীবাজার থেকে নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে অচেতন অবস্থায় ভৈরব-আশুগঞ্জ থেকে উদ্ধার; অতঃপর হাসপাতালে মৃত্যু, শনিবার নিজ জেলা মৌলভীবাজার সাংগঠনিক সফরে আসছেন বিরোধী দলীয় নেতা ও আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান বিজিবি,এসবিআরসহ যৌথ অভিযানে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় পন্য জব্দ পুলিশের সক্রিয়তা বৃদ্ধি ভেড়ামারায় আইনশৃঙ্খলা উন্নয়নের নতুন বার্তা। ‘মাদক ছেড়ে খেলতে আসি, সুস্থ সমাজ গড়ে তুলি’—কুড়িগ্রামের ভোগডাঙ্গায় চাইনিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাসানাত আলী হলেন এনসিসিসি’র সদস্যu যশোর-বেনাপোল মহাসড়কে দুই মোটসাইকেলের সংঘর্ষ, নিহত ৩ মৌলভীবাজারে চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নওগাঁয় আন্তঃউপজেলা চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল মৌলভীবাজারে বিদেশ পাঠানো নামে প্রতারণা ও টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত
হোম › বাংলাদেশ › শনিবার নিজ জেলা মৌলভীবাজার সাংগঠনিক সফরে আসছেন বিরোধী দলীয় নেতা ও আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান

শনিবার নিজ জেলা মৌলভীবাজার সাংগঠনিক সফরে আসছেন বিরোধী দলীয় নেতা ও আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২৪ অক্টোবর, ২০২৬ 2
শনিবার নিজ জেলা মৌলভীবাজার সাংগঠনিক সফরে আসছেন বিরোধী দলীয় নেতা ও আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান
NYVB
ডেস্ক রিপোর্ট

মাহিদুল ইসলাম

মৌলভীবাজার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাঃ শফিকুর রহমান শনিবার ( ২৪ অক্টোবর) নিজ জেলা মৌলভীবাজার সাংগঠনিক সফরে আসছেন। জাতীয় সংসদ নির্বাচনের পর মৌলভীবাজারে এটাই তাঁর প্রথম সফর।


জেলা জামায়াতে ইসলামী সুত্রে জানা যায়, শনিবার সকালে তিনি সিলেট থেকে সড়ক পথে মৌলভীবাজার আসবেন। সেখানে রাষ্ট্রীয় প্রটোকলের অংশ হিসেবে সকাল ৯ টায় মৌলভীবাজার সার্কিট হাউজে গার্ড অফ অনার দেওয়া হবে। এর পর ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন জেলা সার্কিট হাউসে।


এরপর জেলা শিল্পকলা একাডেমিতে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা, ৫ টি পৌরসভা,৬৭টি ইউনিয়ন ও ৬০৩টি ওয়ার্ডের প্রতিনিধির পাশাপাশি, সকল রুকন ও স্থানীয় নির্বাচনের প্রার্থীগণ ওয়ার্ডের দায়িত্বশীল সম্মেলনে ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করবেন। পরে আমীরে জামায়াতের সাথে ১১ দলীয় জোট মৌলভীবাজার জেলা নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের আলোকে প্রতি দুই বছর পর পর জেলা আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৭ -২০২৮ সেশনের জন্য মৌলভীবাজার জেলা আমীর নির্বাচনের ভোট গ্রহণের লক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমিতে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আমীরে জামায়াত।


আমীরে জামায়াত ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে মৌলভীবাজার জেলা জামায়াত প্রস্তুতি সম্পন্ন করেছে বলে মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ইয়ামীর আলী নিশ্চিত করেন।