Columbus, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
দেশের মানুষের কোনো উপকারে আসেনি: ভারতীয় টাটা কেমিক্যালসকে কেনিয়া ছাড়ার নির্দেশ সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: সালাহউদ্দিন আহমদ পাটওয়ারীর ব্যক্তিগত আক্রমণেই মির্জা আব্বাসের স্ট্রোক: রাশেদ দুর্গম হামহাম জলপ্রপাতে অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার বাংলাদেশ-চীন প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের আলোচনা স্থানীয় নির্বাচন ঘিরে তৃণমূলে রাজনৈতিক তৎপরতা বাড়ছে ‘দেশের মানুষের জন্য কাজ করতেই ফিরে এসেছি’: সংসদে মির্জা আব্বাস সরকার উৎখাত নয়, গণভোটের রায় বাস্তবায়নই লংমার্চের লক্ষ্য: পরওয়ার লংমার্চ বিরোধীদের গণতান্ত্রিক অধিকার, তবে অচলাবস্থা নয়: রিজভী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, শেষ মুহূর্তের প্রস্তুতি ১১ দলীয় জোটের নওগাঁয় আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্ত নওগাঁয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ঢাকা উত্তর সিটিতে ৪২.৫ মেগাওয়াট বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন চুক্তি মৌলভীবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬ জনের কারাদণ্ড বসুরহাটে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদ্‌যাপন
হোম জাতীয় সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: সালাহউদ্দিন আহমদ

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: সালাহউদ্দিন আহমদ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৮ এএম, ০৪ সেপ্টেম্বর, ২০২৬ 17
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: সালাহউদ্দিন আহমদ

নিউজ ডেস্ক॥

বাংলাদেশে বসবাসকারী কোনো ধর্মীয় বা সামাজিক জনগোষ্ঠীকে ‘সংখ্যালঘু’ হিসেবে দেখার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ধর্ম-বর্ণ বা সম্প্রদায়ের পরিচয়ের ভিত্তিতে নয়, বাংলাদেশের নাগরিক হিসেবে সবাই সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা ভোগ করবে।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে ‘কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ১৪৩৩’-এর অংশ হিসেবে আয়োজিত ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সালাহউদ্দিন আহমদ বলেন, প্রত্যেক নাগরিকের প্রথম পরিচয় হওয়া উচিত ‘আমরা সবাই বাংলাদেশি’। ধর্মীয়, সামাজিক কিংবা নৃগোষ্ঠীগত পরিচয় পরবর্তী বিষয়। অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।


তিনি আরও বলেন, অতীতে সনাতন ধর্মাবলম্বীদের একটি নির্দিষ্ট দলের ‘ভোট ব্যাংক’ হিসেবে দেখার যে রাজনৈতিক ধারণা ছিল, জনগণ তা প্রত্যাখ্যান করেছে। সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং উপাসনালয়গুলোর নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।


‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ শব্দবন্ধের পরিবর্তে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, সহাবস্থান এবং শান্তির চর্চা জোরদারের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য হামিদুর রহমানসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।


পরে পলাশী মোড় থেকে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মিছিলটি শুরু হয়ে বাহাদুর পার্কে গিয়ে শেষ হয়।