শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুড়িগ্রাম রাজারহাটে সব দুর্গামন্দিরে গাছ বিতরণ করলেন শহিদুল ইসলাম ব্যাপারী
কুড়িগ্রামের রাজারহাট সদর ইউনিয়নের সবকটি দুর্গামন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপহার হিসেবে গাছ বিতরণ করেছেন শহিদুল ইসলাম ব্যাপারী।
১৭ অক্টোবর তিনি ৩ নং রাজারহাট ইউনিয়নের সবকটি দুর্গামন্দিরে এ গাছ উপহার দেন। শহিদুল ইসলাম ব্যাপারী রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও ৩ নং রাজারহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগানোর বিকল্প নেই। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী শহিদুল ইসলাম ব্যাপারী ইউনিয়নের উন্নয়ন ও অগ্রগতিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি সবার দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তাঁর এ উদ্যোগ পরিবেশ রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
শুভ শারদীয় দুর্গোৎসব।শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুড়িগ্রাম রাজারহাটে সব দুর্গামন্দিরে গাছ বিতরণ করলেন শহিদুল ইসলাম ব্যাপারী
মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ১৮ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামের রাজারহাট সদর ইউনিয়নের সবকটি দুর্গামন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপহার হিসেবে গাছ বিতরণ করেছেন শহিদুল ইসলাম ব্যাপারী।
১৭ অক্টোবর তিনি ৩ নং রাজারহাট ইউনিয়নের সবকটি দুর্গামন্দিরে এ গাছ উপহার দেন। শহিদুল ইসলাম ব্যাপারী রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও ৩ নং রাজারহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগানোর বিকল্প নেই। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী শহিদুল ইসলাম ব্যাপারী ইউনিয়নের উন্নয়ন ও অগ্রগতিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি সবার দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তাঁর এ উদ্যোগ পরিবেশ রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
শুভ শারদীয় দুর্গোৎসব।