অনলাইন, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
শেখ হাসিনাসহ দণ্ডিতদের সম্পদ বাজেয়াপ্তে বিধি সংশোধনের উদ্যোগ সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত; ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক অর্থনীতি, কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে: এলজিআরডি মন্ত্রী শিবিরের সাবেক নোয়াখালী জেলা সভাপতি মাওলানা মুনিরুল ইসলামের ইন্তেকাল চুনারুঘাটে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত চরপার্বতীতে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি কোম্পানীগঞ্জে ৫২ ইয়াবাসহ যুবক আটক, ছিনিয়ে নেওয়ার চেষ্টায় হাতাহাতি পথচারী নারীকে বাঁচাতে মোটরসাইকেল থেকে ছিটকে যুবকের মৃত্যু মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান, ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড বাংলাদেশে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, একদিনে আরও ১,৩১৪ আক্রান্ত ও ৪ মৃত্যু ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন, আনুষ্ঠানিক নির্মাণযাত্রা শুরু আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর নতুন আইফোন ঘিরে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ, ৯ সেপ্টেম্বর অ্যাপলের বিশেষ ইভেন্ট এমিতে নতুন মাইলফলক, প্রথমবার পুরস্কার জিতলেন Bad Bunny ও Sabrina Carpenter
হোম বাংলাদেশ শিবিরের সাবেক নোয়াখালী জেলা সভাপতি মাওলানা মুনিরুল ইসলামের ইন্তেকাল

শিবিরের সাবেক নোয়াখালী জেলা সভাপতি মাওলানা মুনিরুল ইসলামের ইন্তেকাল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৭ সেপ্টেম্বর, ২০২৬ 43
শিবিরের সাবেক নোয়াখালী জেলা সভাপতি মাওলানা মুনিরুল ইসলামের ইন্তেকাল

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি॥

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নোয়াখালী জেলা সভাপতি ও পল্টন থানার জিপিও সাংগঠনিক ওয়ার্ড সভাপতি মাওলানা মুনিরুল ইসলাম ইন্তেকাল করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টা ৩৭ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও পল্টন থানা আমীর অ্যাডভোকেট মারুফুল ইসলাম এবং পল্টন থানা সেক্রেটারি ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম মাওলানা মুনিরুল ইসলামের দ্বীনি ও সাংগঠনিক জীবনের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তিনি সদালাপী, হাস্যোজ্জ্বল, বিচক্ষণ ও বুদ্ধিদীপ্ত ব্যক্তি হিসেবে সহকর্মী ও সংগঠনের কর্মীদের কাছে ছিলেন অত্যন্ত প্রিয়। যুক্তিনির্ভর উপস্থাপনায় দক্ষতা, কর্মীবান্ধব আচরণ ও সংগঠনের প্রতি তাঁর ভালোবাসা তাঁকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী করেছিল।

তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁর নেক আমল কবুল, গুনাহ মাফ এবং জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজা সোমবার রাত ১১টায় ঢাকার কাকরাইলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় জানাজা মঙ্গলবার সকাল ১১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা চত্বরে এবং তৃতীয় জানাজা বাদ জোহর চর পার্বতীতে তাঁর নিজ বাড়ির দরজায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মরহুমের মৃত্যুতে তাঁর নিজ এলাকা কোম্পানীগঞ্জসহ সহকর্মী, সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।