Columbus, ২৪ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
‘মাদক ছেড়ে খেলতে আসি, সুস্থ সমাজ গড়ে তুলি’—কুড়িগ্রামের ভোগডাঙ্গায় চাইনিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাসানাত আলী হলেন এনসিসিসি’র সদস্যu যশোর-বেনাপোল মহাসড়কে দুই মোটসাইকেলের সংঘর্ষ, নিহত ৩ মৌলভীবাজারে চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নওগাঁয় আন্তঃউপজেলা চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল মৌলভীবাজারে বিদেশ পাঠানো নামে প্রতারণা ও টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার চা শিল্পকে টিকিয়ে রাখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাড়বে উৎপাদন-রপ্তানি লালনের মানবধর্ম ও অসাম্প্রদায়িক দর্শনে মুখর ছেঁউড়িয়া, স্মরণোৎসবে সাধু-ভক্তদের ঢল নোয়াখালী'র বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী আহত, উন্নত চিকিৎসায় ঢাকায় প্রেরণ লক্ষ্মীপুরে সম্ভাব্য ৭১০ কোটি টাকার সুপারির বাজার;গাছে গাছে ব্যস্ত শ্রমিক-কৃষক
হোম › বাংলাদেশ › শ্রীমঙ্গলে হাঁস খেতে এসে দুটি বনবিড়ালের বাচ্চা উদ্ধার

শ্রীমঙ্গলে হাঁস খেতে এসে দুটি বনবিড়ালের বাচ্চা উদ্ধার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৩৯ এএম, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ 37
শ্রীমঙ্গলে হাঁস খেতে এসে দুটি বনবিড়ালের বাচ্চা উদ্ধার


মাহিদুল ইসলাম,

মৌলভীবাজার প্রতিনিধি॥


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে

একটি বাড়িতে হাঁশ খেতে এসে দুটি বনবিড়াল কে উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।


বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল আব্দুল ওহাব উচ্চ বিদ্যালয়, লাহারপুরের পাশের বাড়ি সমর মোদকের বাসা থেকে এই বনবিড়ালের বাচ্চা দুটি উদ্ধার করা হয়।


জানা যায়, শ্রীমঙ্গল আব্দুল ওহাব উচ্চ বিদ্যালয়, লাহারপুরের পাশের বাড়ি সমর মোদকের বাসায় হাঁস খেতে বনবিড়াল আসে।

পরে হাঁসের চিৎকার শুনে বাসার লোকজন বাইরে এসে দেখতে পান, তিনটি বনবিড়াল হাঁস শিকার করার চেষ্টা করছে। এ সময় বাসার লোকজন বনবিড়ালটিকে ধরার চেষ্টা করলে মা বনবিড়ালটি সেখান থেকে পালিয়ে যায়। পরে দুইটি বাচ্চা বনবিড়ালকে আটক করে রাখা হয়।

পরবর্তীতে সমর মোদক বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে বাচ্চা বনবিড়ালটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন।


পরে উদ্ধার করা বনবিড়ালটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম বলেন, বনবিড়ালের বাচ্চা গুলোকে বনে অবমুক্ত করা হবে।