Columbus, ১৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার চা শিল্পকে টিকিয়ে রাখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাড়বে উৎপাদন-রপ্তানি লালনের মানবধর্ম ও অসাম্প্রদায়িক দর্শনে মুখর ছেঁউড়িয়া, স্মরণোৎসবে সাধু-ভক্তদের ঢল নোয়াখালী'র বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী আহত, উন্নত চিকিৎসায় ঢাকায় প্রেরণ লক্ষ্মীপুরে সম্ভাব্য ৭১০ কোটি টাকার সুপারির বাজার;গাছে গাছে ব্যস্ত শ্রমিক-কৃষক নোয়াখালী'র বসুরহাটে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১,৭২০ শিক্ষার্থী কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন নাসিরনগরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের। নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নওগাঁয় গাঁজাসহ আটক হওয়া ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির ‘মৃত্যু দুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তের ৯ মণ্ডপ পরিদর্শন করলেন খুলনা ২১ বিজিবি অধিনায়ক কাঁচের টুকরা দিয়ে টাকার কারসাজি! শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩ বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যান চালক আটক
হোম › অর্থনীতি › তিন বছরে বন্ধ ৪০২ পোশাক কারখানা: বাণিজ্যমন্ত্রী

তিন বছরে বন্ধ ৪০২ পোশাক কারখানা: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:১৭ এএম, ০৩ সেপ্টেম্বর, ২০২৬ 69
তিন বছরে বন্ধ ৪০২ পোশাক কারখানা: বাণিজ্যমন্ত্রী

ঢাকা ডেস্ক॥


বাংলাদেশের তৈরি পোশাক খাতে গত তিন বছরে ৪০২টি কারখানা বন্ধ হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সময়ে বিজিএমইএর সদস্য ২৮২টি এবং বিকেএমইএর সদস্য ১২০টি পোশাক কারখানা বন্ধ হয়েছে।


বাণিজ্যমন্ত্রী জানান, কোভিড-১৯ মহামারির প্রভাব, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, ব্যাংক খাতে তারল্য সংকটসহ বিভিন্ন বৈশ্বিক ও অভ্যন্তরীণ কারণে এসব কারখানা বন্ধ হয়েছে। ছোট ও মাঝারি কারখানায় বিদেশি ক্রেতাদের অর্ডার কমে যাওয়াও এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।


তৈরি পোশাক বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাত হওয়ায় গত তিন বছরে এত সংখ্যক কারখানা বন্ধের তথ্য শিল্পখাতের সক্ষমতা, কর্মসংস্থান ও রপ্তানি প্রতিযোগিতার বিষয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।