Columbus, ৩০ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ঢাকায় IPU মহাসচিব: সংসদীয় কূটনীতি ও সহযোগিতা জোরদারে আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাগর-রুনি হত্যা তদন্তে নতুন মোড়: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীকে ঘিরে তদন্ত গ্রামীণ শক্তিতে ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন পদে নিয়োগ, আবেদন শেষ ৩১ আগস্ট নেপালের ভয়াবহ বন্যায় জরুরি সহায়তা, ১ লাখ ৫০ হাজার ডলার ছাড় করল WHO “Finding Future Scientists-2026” তৃতীয়বারের মতো জাতীয় বিজ্ঞান মেলা স্বাইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি, পিছিয়ে গেল বেঙ্গালুরুর অনুষ্ঠান শিশুর হাতে স্মার্টফোন দেওয়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ সেমিফাইনালে এক উইকেটের হৃদয়ভাঙা হার, Top End T20 থেকে বিদায় বাংলাদেশের NASA-র Roman Space Telescope উৎক্ষেপণ, ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন অধ্যায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ পর্যন্ত CERN-এর বিজ্ঞান প্রতিযোগিতায় বাংলাদেশের ঐতিহাসিক জয়, বিজয়ী POLARIS ডলি পার্টনের প্রয়াণে বিশ্বসংগীতে শোকের ছায়া
হোম আন্তর্জাতিক আমি গর্বিত হিন্দু, গরুর মাংস খাই না : কঙ্গনা

আমি গর্বিত হিন্দু, গরুর মাংস খাই না : কঙ্গনা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:২৩ পিএম, ০৮ এপ্রিল, ২০২৪ 165
আমি গর্বিত হিন্দু, গরুর মাংস খাই না : কঙ্গনা

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি। তবে এরপরই কঙ্গনার বিরুদ্ধে বিরোধীরা অভিযোগ করে, তিনি অতীতে গরুর মাংস ভক্ষণ করেছিলেন। তবে এই অভিযোগকে ‘লজ্জাজনক’ ও ‘ভিত্তিহীন’ বলে আখ্যায়িত করেছেন কঙ্গনা। সোমবার (৮ এপ্রিল) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গরুর মাংস খাওয়া নিয়ে ভারত অত্যন্ত সংবেদনশীল। কারণ, দেশটির বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হিন্দু সম্প্রদায় গরুকে পবিত্র বলে মনে করে। ফলে বিজেপির কিছু রাজনীতিবিদ ভারতে গরু জবাই নিষিদ্ধ করার জন্য জোর প্রচারণাও চালাচ্ছে। 


কংগ্রেস নেতা বিজয় ওয়াদ্দেতিওয়ার দাবি করেন, অতীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি টুইট করে কঙ্গনা জানিয়েছিলেন, তিনি গরুর মাংস খান এবং খেতে পছন্দ করেন। তবে এই অভিযোগ রীতিমত অস্বীকার করেছেন এই অভিনেত্রী।


গরুর মাংস খাওয়ার অভিযোগ অস্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কঙ্গনা লিখেছেন, আমি গরুর মাংস বা অন্য কোনো ধরনের লাল মাংস খাই না। এটি লজ্জাজনক যে আমার সম্পর্কে সম্পূর্ণ ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে। আমি যোগ ও আয়ুর্বেদিক জীবনধারার পক্ষে এবং প্রচার করছি কয়েক দশক ধরে। এখন এই ধরনের কৌশল আমার ভাবমূর্তি নষ্ট করতে পারবে না। 


কঙ্কনা আরও লিখেছেন, আমার ভক্তরা আমাকে জানে। আমি একজন গর্বিত হিন্দু ও নিরামিষভোজী।