অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › আন্তর্জাতিক › তলানিতে দ্বিপাক্ষিক সম্পর্ক, কানাডায় ৬ ভারতীয় কূটনীতিক বহিষ্কার

তলানিতে দ্বিপাক্ষিক সম্পর্ক, কানাডায় ৬ ভারতীয় কূটনীতিক বহিষ্কার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:২৫ এএম, ১৫ অক্টোবর, ২০২৪ 1074
তলানিতে দ্বিপাক্ষিক সম্পর্ক, কানাডায় ৬ ভারতীয় কূটনীতিক বহিষ্কার

শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার পর থেকেই ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে। ‘হত্যা, চাঁদাবাজি ও সহিংস কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে সোমবার (১৪ অক্টোবর) হাইকমিশনারসহ ৬ ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা। ‘সন্দেহভাজন ব্যক্তি’ হিসেবে তাদেরকে তদন্তের আওতায় এনেছে কানাডা। এরই পরিপ্রেক্ষিতে কানাডায় নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ভারত।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানায়, তাদের এই বিষয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি দেওয়া হয়নি।

এর আগে, সোমবার সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা তাদের কূটনীতিকদের প্রত্যাহার করে নিচ্ছে। এছাড়া কানাডিয়ান চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে জানানো হয়, ভারতীয় হাইকমিশনার এবং অন্যান্য কূটনীতিক ও কর্মকর্তাদের ‘সন্দেহভাজন’ হিসেবে মনে করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত বছর বলেছিলেন, ২০২৩ সালের জুনে কানাডায় শিখ কর্মী হরদীপ সিং নিজ্জর হত্যার সঙ্গে ভারত সরকারের যোগসূত্র রয়েছে বলে বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে।

ভারত অবশ্য এই অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে। শিখ নেতা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগকে ‘অযৌক্তিক’ এবং ‘রাজনৈতিক ফায়দা লাভের জন্য ভারতকে কলঙ্কিত করার কৌশল’ বলে অভিহিত করেছে ভারত।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারত গত বছর কানাডাকে তাদের ৬২ জন কূটনীতিকের মধ্যে ৪১ জনকে সরিয়ে নিতে বলে। এরপর থেকেই দুই দেশের সম্পর্ক শীতল হয়ে ওঠে। আজ ভারতের ৬ কূটনীতিককে বহিষ্কারের ফলে দুই দেশের ভঙ্গুর সম্পর্কে ফের বড় ধরনের উত্তেজনা তৈরি হয়েছে।

নয়াদিল্লির বিরুদ্ধে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর গুরুতর অভিযোগের বিষয়ে কানাডার চার্জ দ্য অ্যাফেয়ার্স স্টুয়ার্ট হুইলারকে তলবের পরপরই এ ঘোষণা এলো।

হুইলারের সঙ্গে বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চরমপন্থা ও বিচ্ছিন্নতাবাদের প্রতি ট্রুডো সরকারের সমর্থনের জবাবে আরও পদক্ষেপ নেওয়ার অধিকার ভারতের রয়েছে। ট্রুডো সরকারের কর্মকাণ্ড তাদের নিরাপত্তাকে বিপন্ন করেছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কানাডার বর্তমান সরকারের অঙ্গীকারের প্রতি আমাদের কোনো আস্থা নেই। তাই ভারত সরকার হাইকমিশনার ও অন্যান্য টার্গেটেড কূটনীতিক ও কর্মকর্তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে কানাডিয়ান চার্জ দ্য অ্যাফেয়ার্স স্টুয়ার্ট হুইলার সাংবাদিকদের বলেন, ‘কানাডা নির্ভরযোগ্য ও অকাট্য প্রমাণ দিয়েছে, ভারতীয় সরকারের এজেন্টরা একজন কানাডীয় নাগরিককে হত্যার সঙ্গে জড়িত। উভয় দেশের ও তাদের জনগণের স্বার্থে এই ঘটনার মূল পর্যন্ত পৌঁছনো জরুরি। কানাডা এই তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত।’