Columbus, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-এলাকাবাসীর হানায় ডাকাত গ্রেপ্তার কুলাউড়ায় গুদামে ৬৮৩ বস্তা চাল উদ্ধার, নিখোঁজ ১১৭ বস্তা গ্রাম আদালত সক্রিয় হলে সহজে বিচার পাবেন গ্রামের মানুষ: নোয়াখালীতে সমন্বয় সভা মুসাপুর ক্লোজার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ ব্রিফিং নওগাঁয় উৎসবমূখর পরিবেশে সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ, জাতিসংঘ সফর নিয়ে আলোচনা কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ দৌলতপুরে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ। পেনসিলভেনিয়ায় লাইসেন্স পেল সোনালী এক্সচেঞ্জ, তবে এখনো প্রকাশ হয়নি কোনো শাখার ঠিকানা চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ, ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আলোচনা ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের, পরমাণু ইস্যুতে নতুন উত্তেজনা সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে চাঁদাবাজির বিস্তার, ৮৫ শতাংশ মামলায় অভিযোগের সত্যতা পাওয়ার দাবি রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম পরিবহনে বাধা, অক্টোবরের প্রথম সপ্তাহে আসার কথা
হোম › আন্তর্জাতিক › গাজাগামী নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’ আটকানোর ঘটনায় তীব্র প্রতিবাদ

গাজাগামী নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’ আটকানোর ঘটনায় তীব্র প্রতিবাদ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৩০ পিএম, ০৫ অক্টোবর, ২০২৫ 205
গাজাগামী নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’ আটকানোর ঘটনায় তীব্র প্রতিবাদ

গাজাগামী আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’ ইসরাইলি বাহিনী আটকে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি (বিসিআরএস) নামের একটি সংগঠন। 

রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই প্রতিবাদ জানানো হয়।  


মানববন্ধনে সংগঠনটির চেয়ারম্যান জাকির হোসেন বলেন, গাজাগামী আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর আটকানোর ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বহরে থাকা ত্রাণ অবশ্যই নিরাপদে গাজায় পৌঁছে দিতে হবে। ইসরাইলকে আন্তর্জাতিক আইন মানতে হবে।


এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, অবরুদ্ধ গাজা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে। দুই বছরেরও কম সময়ে ৬৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশ নারী ও শিশু। এমন পরিস্থিতিতে ত্রাণবাহী এই ফ্লোটিলা ছিল গাজাবাসীর জন্য আশার প্রতীক, কিন্তু ইসরাইলের এই পদক্ষেপ বৈশ্বিক মানবতাকে চ্যালেঞ্জ জানিয়েছে।


সংগঠনের নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ত্রাণবাহী বহরে থাকা বিদেশি কর্মীদের আটক করার খবর আমরা গভীর উদ্বেগের সঙ্গে জেনেছি। জাতিসংঘের জরুরি হস্তক্ষেপের মাধ্যমে তাদের মুক্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে।


মানববন্ধন থেকে বক্তারা ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) ও বিশ্ব শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ইসরাইলের অবৈধ কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং আটক ফ্লোটিলার সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে।’


মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোকেও এই বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা।