Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › জাতীয় › নিঃশব্দে ঢাকায় তালেবান সরকারের কর্মকর্তা, কূটনৈতিক অঙ্গনে জল্পনা

নিঃশব্দে ঢাকায় তালেবান সরকারের কর্মকর্তা, কূটনৈতিক অঙ্গনে জল্পনা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৪১ এএম, ২৯ ডিসেম্বর, ২০২৫ 193
নিঃশব্দে ঢাকায় তালেবান সরকারের কর্মকর্তা, কূটনৈতিক অঙ্গনে জল্পনা

স্টাফ রিপোর্টার | ঢাকা

আফগানিস্তানের তালেবান সরকারের এক মধ্যম সারির কর্মকর্তার নিঃশব্দ ঢাকা সফর ঘিরে দেশজুড়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। সফরটি নিয়ে কূটনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে নানা জল্পনা। জানা গেছে, আফগানিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের মহাপরিচালক (ডিজি) মোল্লা জাওয়ান্দি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। তার পূর্ণ নাম মোল্লা নুর আহমদ নুর।


বিশ্বস্ত সূত্রের দাবি, গত সপ্তাহ থেকে তিনি রাজধানীর উপকণ্ঠে অবস্থান করছেন এবং নাগরিক সমাজের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সেগুনবাগিচার দায়িত্বশীল একটি সূত্র তালেবান সরকারের ওই কর্মকর্তার ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করেছে।


তবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরের প্রস্তুতি বা বাস্তবায়নের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। একই সঙ্গে সরকারের কোনো পর্যায়ের কারও সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনাও নেই বলে স্পষ্ট করেছে সেগুনবাগিচা।


উল্লেখযোগ্য যে, গত বছরের অক্টোবরে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফর করলে তা শুধু দিল্লিতেই নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, তালেবান সরকারের এশিয়াবিষয়ক নীতিনির্ধারণে মোল্লা জাওয়ান্দিকে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়।


সূত্র আরও জানায়, বাংলাদেশে ‘বিশেষ সফরে’ এসে তিনি খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ঢাকার কয়েকজন রাজনীতিক ও শিক্ষাবিদের সঙ্গে বৈঠক করছেন। যদিও এসব বৈঠক সম্পর্কে সরকারি পর্যায়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


এদিকে, এই নিঃশব্দ সফরকে কেন্দ্র করে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক রাজনীতি ও নিরাপত্তা বাস্তবতায় তালেবান সরকারের কোনো কর্মকর্তার বাংলাদেশ সফর স্বাভাবিকভাবেই গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।