অনলাইন, ১৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
২৬ বছর পর হামমুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার ১০৭৫, কিশোর গ্যাংয়ের ৫৪৯ সদস্য আটক ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর নাসিরনগরে সোনালি ফসলে হাসছে কৃষক, মাঠে মাঠে ধান তোলার ব্যস্ততা আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: জামায়াত আমির মুজিবের আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই: রিজভী রুকন ছাড়াই বিশেষজ্ঞদের নিয়ে ‘উপদেষ্টা পরিষদ’ গঠনের পথে জামায়াত যুক্তরাষ্ট্রে ‘বার্থ ট্যুরিজম’ অনুমোদিত নয়, ফের সতর্ক করল মার্কিন দূতাবাস বেনাপোলে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যসহ চারজন আটক হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের কারণ নিয়ে ধোঁয়াশা অ্যাপেক সম্মেলনের ফাঁকে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন ১৯ দিন পর ইনানীর গ্যাসকূপের আগুন নেভাতে মাঠে নামল বাপেক্স বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকেরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ: বিজিএমইএ ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত, সরকারে ‘ফ্যাসিবাদের লক্ষণ’ দেখছেন শফিকুর
হোম › আন্তর্জাতিক › নয়াদিল্লির ৩ শতাধিক স্কুল ও বিমানবন্দরে বোমা হামলার হুমকি

নয়াদিল্লির ৩ শতাধিক স্কুল ও বিমানবন্দরে বোমা হামলার হুমকি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:০৪ এএম, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ 138
নয়াদিল্লির ৩ শতাধিক স্কুল ও বিমানবন্দরে বোমা হামলার হুমকি

ভারতের রাজধানী নয়াদিল্লির ৩ শতাধিক স্কুল ও একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি দিয়ে চিঠি দিয়েছে ‘টেরোরাইজার্স ১১১’ নামের একটি গোষ্ঠী। 

রোববার স্থানীয় সময় ভোর ৬ টা ৮ মিনিটে ৩০০ স্কুলের ইমেইল আইডিএত একযোগে পাঠানো মেইলবার্তায় এ হুমকি দেওয়া হয়।

বোমার হুমকি দেওয়া মেইলবার্তায় বলা হয়েছে, স্কুল এবং বিমানবন্দরের প্রশসানকে বলছি, আমি সন্ত্রাসী গ্রুপ টেরোরাইজার্স ১১১-এর শীর্ষ নেতা। এই অভিশপ্ত পৃথিবীতে কোনো কিছু পরিকল্পনামতো হয় না; আপনাদের স্কুল ভবনে বোমা ফিট করে রাখা হয়েছে। যদি ২৪ ঘণ্টার মধ্যে আপনারা কোনো পদক্ষেপ না নেন, তাহলে রক্তের বন্যা দেখার জন্য তৈরি থাকুন।

দিল্লি পুলিশ ও ফায়ার সার্ভিসের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ৩ শতাধিক স্কুলের মধ্যে নয়াদিল্লির দ্বারকা এলাকার সিআরপিএফ পাবলিক স্কুল এবং কুতুব মিনার এলাকার সর্বোদয় বিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে।

দিল্লি পুলিশের এক মুখপাত্র এনডিটিভিকে বলেছেন, মেইল পাঠানোর কিছুক্ষণের মধ্যে স্কুলগুলোতে পুলিশ টিম, ফায়ার সার্ভিসের কর্মী এবং পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পৌঁছে যায়। ৩ শতাধিক স্কুলের সবগুলোতে তল্লাশি চালানো হয়, কিন্তু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইলবার্তা আসছে। প্রায় এক সপ্তাহ আগে ডিপিএস দ্বারকা, কৃষ্ণা মডেল পাবলিক স্কুলসহ কয়েকটি স্কুলে এমন মেইল এসেছিল। তবে সে সময়ও সন্দেহজনক কিছু মেলেনি।

লিংক কপি হয়েছে ✓