Columbus, ৩১ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
মাগুরার শিশু আসিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টে হিতু শেখের মৃত্যুদণ্ড বহাল নারী এশিয়া কাপে আজ বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইন্দোনেশিয়া হরমুজে সংঘাত আরও ছড়ানোর আশঙ্কা: ইরানের দাবি, সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর রামন ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান # ৩৮ বছর পর ফিরছেন টম ক্রুজ, ‘ডেজ অব থান্ডার’ সিক্যুয়েলে অ্যান হ্যাথাওয়ে # ৩৮ বছর পর ফিরছেন টম ক্রুজ, ‘ডেজ অব থান্ডার’ সিক্যুয়েলে অ্যান হ্যাথাওয়ে লর্ডসে পাকিস্তানকে ১৯৪ রানে হারিয়ে টেস্ট সিরিজ জিতল ইংল্যান্ড চট্টগ্রাম বন্দরে ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনালের নির্মাণ শুরু হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ভেনেজুয়েলার তেল দিয়ে কৌশলগত মজুত ভরাট করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঢাকায় IPU মহাসচিব: সংসদীয় কূটনীতি ও সহযোগিতা জোরদারে আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
হোম আন্তর্জাতিক মার্কিন শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা, বিক্ষোভ প্যারিসেও

মার্কিন শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা, বিক্ষোভ প্যারিসেও

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:১২ পিএম, ২৬ এপ্রিল, ২০২৪ 154
মার্কিন শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা, বিক্ষোভ প্যারিসেও

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের ছাত্র আন্দোলনের আগুন ছড়িয়ে পড়েছে ইউরোপের বহু দেশে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ফ্রান্সের প্যারিসেও বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ‘ফ্রান্স টোয়েন্টি ফোর’সহ দেশটির গণমাধ্যমগুলো এমনটা জানিয়েছে।

বিক্ষোভকারীরা বলছেন, মার্কিন শিক্ষার্থীদের দাবির সঙ্গে একত্মতা প্রকাশ করেই আন্দোলনে নেমেছেন তারা। এসময় ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বন্ধে ফরাসি সরকারকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বিক্ষোভকারীরা।


এদিকে, এখনও বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। গত কয়েক দিন নজিরবিহীন ছাত্র আন্দোলন ঠেকাতে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে আটক করেছে মার্কিন পুলিশ। কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র-পুলিশ সংঘর্ষও হয়েছে।


গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ছয় মাসের বেশি সময় ধরে চলা এ হামলায় উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৩৪ হাজার ৩০৫।


যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোকে ‘গণহত্যা থেকে বিচ্ছিন্ন’ থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন বিক্ষোভকারীরা। যেসব প্রতিষ্ঠান গাজায় ইসরায়েলের হামলায় সহযোগিতা করছে, সেসব প্রতিষ্ঠানের বৃত্তি না দেয়ার দাবিও তুলেছেন তারা। যদিও ইসরায়েলের দাবি, গাজায় গণহত্যা চালাচ্ছে না তারা।