অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নভেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এল ২৭০ কোটি ডলার, অর্থবছরে প্রবৃদ্ধি প্রায় ১১ শতাংশ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সংলাপে যাচ্ছে ইসলামী আন্দোলন ৭ দফা দাবি ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে সোমবার সারা দেশে জামায়াতের বিক্ষোভ লকডাউনেও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, ১৭ ঘণ্টায় টোল ৯০ লাখ টাকা মেলা দেখতে যাওয়ার পথে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে জামালপুরে তিনজন নিহত মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার, পালিয়েছে সহযোগীরা ঢাকেশ্বরী মন্দিরসহ চার স্থানে হামলার পরিকল্পনা, পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক স্পেনের নির্বাচনে এগিয়ে রক্ষণশীল পিপি, উগ্র ডানপন্থী ভক্সকে নিয়ে সরকার গঠনের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্য নিয়ে উদ্বেগ ব্রুকলিনের কিশোর সংশোধনাগারে ১৫ বছরের কিশোরের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি কুইন্সের করোনায় প্রকাশ্যে গোলাগুলি, যুবক নিহত, আহত আরও দুজন বিএনপির বিক্ষোভের পর চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিনের স্ত্রী ও জামাতা আটক সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন মাদারীপুরে গাছ ফেলে সড়ক অবরোধ আওয়ামী লীগের, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ যুক্তরাষ্ট্রে ‘মোহাম্মদ নাম পছন্দ নয়’ বলে হামলা, মারা গেলেন সোমালি বংশোদ্ভূত উবারচালক
হোম › জাতীয় › যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো আরো ৩৯ বাংলাদেশিকে

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো আরো ৩৯ বাংলাদেশিকে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:১৫ এএম, ২৮ নভেম্বর, ২০২৫ 194
যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো আরো ৩৯ বাংলাদেশিকে

ক্তরাষ্ট্র থেকে আরো ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই ৩৯ বাংলাদেশি।

পরে বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে দেশে ফেরত কর্মীদের ব্র্যাকের পক্ষ থেকে পরিবহন সহায়তাসহ জরুরি সহায়তা প্রদান করা হয়।


এর আগে চলতি বছরের ৮ জুন একটি চার্টার্ড ফ্লাইটে ৪২ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়।


৬ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত একাধিক ফ্লাইটে আরো অন্তত ৩৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল। ২০২৪ সালের শুরু থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা ২২০ ছাড়িয়েছে।

এ বছরের বিভিন্ন সময়ে ফেরত আসা বাংলাদেশিদের হাতে হাতকড়া, পায়ে শেকল বেঁধে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলেও শুক্রবার ফেরত আসা বাংলাদেশিদের ক্ষেত্রে সেটি হয়নি বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।


ফেরত আসা এই কর্মীদের মধ্যে ২৬ জনই নোয়াখালীর।


এছাড়া কুমিল্লা, সিলেট, ফেনী, ও লক্ষ্মীপুরের দুজন করে এবং চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ এবং নরসিংদীর একজন করে রয়েছেন। এর আগে চলতি বছরে ১৮৭ বাংলাদেশিকে ফেরত পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন।

দেশে ফেরত আসা কর্মীদের সঙ্গে কথা বলে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম জানিয়েছে, এই ৩৯ জনের মধ্যে অন্তত ৩৪ জন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে ব্রাজিল গিয়েছিলেন। এরপর সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।


আর বাকি পাঁচজনের মধ্যে দুইজন সরাসরি যুক্তরাষ্ট্রে যান আর তিনজন দক্ষিণ আফ্রিকা থেকে হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এরপর এই ৩৯ জন যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য আবেদন করলে আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় মার্কিন যুক্তরাষ্ট্র।




লিংক কপি হয়েছে ✓
মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার, পালিয়েছে সহযোগীরা মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার, পালিয়েছে সহযোগীরা ◷ ৩ মিনিট আগে ঢাকেশ্বরী মন্দিরসহ চার স্থানে হামলার পরিকল্পনা, পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক ঢাকেশ্বরী মন্দিরসহ চার স্থানে হামলার পরিকল্পনা, পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক ◷ ৩ মিনিট আগে সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন ◷ ১ ঘণ্টা ৩৮ মিনিট আগে ২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ যানবাহনে আগুন; রাতে নর্দায় আবার বাসে আগুন ২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ যানবাহনে আগুন; রাতে নর্দায় আবার বাসে আগুন ◷ ২ ঘণ্টা ১০ মিনিট আগে আওয়ামী লীগের আস্থাভাজন ১৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, সরানো হলো প্রতিরক্ষা সচিবকেও আওয়ামী লীগের আস্থাভাজন ১৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, সরানো হলো প্রতিরক্ষা সচিবকেও ◷ ২ ঘণ্টা ১০ মিনিট আগে নাশকতায় অর্থায়নের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গ্রেপ্তার, চট্টগ্রামে নওফেলের ভগ্নিপতিও নাশকতায় অর্থায়নের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গ্রেপ্তার, চট্টগ্রামে নওফেলের ভগ্নিপতিও ◷ ২ ঘণ্টা ১১ মিনিট আগে