Columbus, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-এলাকাবাসীর হানায় ডাকাত গ্রেপ্তার কুলাউড়ায় গুদামে ৬৮৩ বস্তা চাল উদ্ধার, নিখোঁজ ১১৭ বস্তা গ্রাম আদালত সক্রিয় হলে সহজে বিচার পাবেন গ্রামের মানুষ: নোয়াখালীতে সমন্বয় সভা মুসাপুর ক্লোজার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ ব্রিফিং নওগাঁয় উৎসবমূখর পরিবেশে সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ, জাতিসংঘ সফর নিয়ে আলোচনা কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ দৌলতপুরে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ। পেনসিলভেনিয়ায় লাইসেন্স পেল সোনালী এক্সচেঞ্জ, তবে এখনো প্রকাশ হয়নি কোনো শাখার ঠিকানা চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ, ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আলোচনা ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের, পরমাণু ইস্যুতে নতুন উত্তেজনা সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে চাঁদাবাজির বিস্তার, ৮৫ শতাংশ মামলায় অভিযোগের সত্যতা পাওয়ার দাবি রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম পরিবহনে বাধা, অক্টোবরের প্রথম সপ্তাহে আসার কথা
হোম › আন্তর্জাতিক › রইসিসহ নিহতদের সম্মানে শ্রদ্ধা জাতিসংঘের

রইসিসহ নিহতদের সম্মানে শ্রদ্ধা জাতিসংঘের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫২ পিএম, ৩১ মে, ২০২৪ 182
রইসিসহ নিহতদের সম্মানে শ্রদ্ধা জাতিসংঘের

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দোল্লাহিয়ানসহ নিহতদের সম্মানে শ্রদ্ধা জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার (৩০ মে) সাধারণ পরিষদে রইসিসহ অন্যান্যদের স্মরণে দাঁড়িয়ে সম্মান জানায় ১৯৩ সদস্য।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে পালন করা হয় নীরবতা। শ্রদ্ধা জানান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ সাধারণ পরিষদের প্রেসিডেন্টও। প্রশংসা করা হয় প্রেসিডেন্ট রইসির বলিষ্ঠ নেতৃত্বের।


এই শ্রদ্ধা জানানো থেকে বিরত থাকে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিলেন রইসি। প্রথাগতভাবেই রাষ্ট্রপ্রধান থাকাকালীন কোনো বিশ্বনেতা মারা গেলে জাতিসংঘের সাধারণ পরিষদের ১৯৩ সদস্য একসাথে শ্রদ্ধা জানায়।


প্রসঙ্গত, গত ১৯ মে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জোলফায় মারাত্মক হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। ওই হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে থাকা দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পূর্ব আজারবাইজানের গভর্নরসহ আরও অনেকের প্রাণহানি ঘটে। তারা ইরানের সীমান্তবর্তী আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধন করে ফিরছিলেন।