Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › জাতীয় › রয়টার্সকে জামায়াত আমির: ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠক হয়েছে, অনুরোধে তা গোপন রাখা হয়

রয়টার্সকে জামায়াত আমির: ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠক হয়েছে, অনুরোধে তা গোপন রাখা হয়

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০৭ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২৫ 281
রয়টার্সকে জামায়াত আমির: ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠক হয়েছে, অনুরোধে তা গোপন রাখা হয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভোটের মাধ্যমে গঠিত একটি জাতীয় সরকারে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি চলতি ২০২৫ সালের শুরুতে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠক হওয়ার কথাও স্বীকার করেছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা জানান জামায়াত আমির।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লি যখন সম্ভাব্য নতুন সরকার গঠনকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ জোরদার করছে, ঠিক সেই প্রেক্ষাপটেই একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেন ডা. শফিকুর রহমান। তবে তার দাবি, বৈঠকটি গোপন রাখার অনুরোধ এসেছিল ভারতীয় কূটনীতিকের পক্ষ থেকেই।


ডা. শফিকুর রহমান বলেন, “অন্য দেশের কূটনীতিকরা প্রকাশ্যেই আমার সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু ওই ভারতীয় কূটনীতিক বৈঠকটি গোপন রাখতে অনুরোধ করেছিলেন। সে কারণেই বিষয়টি গোপন রাখা হয়।”


জাতীয় সরকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “আমাদের সবার প্রতি সবার খোলা মনোভাব রাখতে হবে। সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই। আমরা অন্তত পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল দেশ চাই। যদি দলগুলো একসঙ্গে আসে, তাহলে সবাই মিলে সরকার পরিচালনা করা সম্ভব।”


তিনি আরও বলেন, দুর্নীতিবিরোধী কর্মসূচি একটি জাতীয় সরকারের জন্য যৌথ লক্ষ্য হওয়া উচিত।


প্রধানমন্ত্রী নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, যে দল সবচেয়ে বেশি আসন পাবে, সেই দলের নেতা প্রধানমন্ত্রী হবেন। জামায়াত সর্বোচ্চ আসন পেলে তিনি নিজে প্রধানমন্ত্রী হবেন কি না— সে সিদ্ধান্ত দল নেবে বলেও জানান তিনি।


এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। তবে ভারত সরকারের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছে।


পাকিস্তানের সঙ্গে জামায়াতের অতীত সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, “আমরা সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই। কোনো একটি দেশের দিকে ঝুঁকে পড়তে চাই না। সবাইকে সম্মান করি এবং ভারসাম্য বজায় রাখতে চাই।”


বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, কোনো সরকারই তাকে নিয়ে স্বস্তিতে থাকতে পারবে না। উল্লেখ্য, ২০২৩ সালে আওয়ামী লীগের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হন মো. সাহাবুদ্দিন। তিনি নিজেও সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, প্রয়োজনে মেয়াদের মাঝপথে পদ ছাড়তে তিনি প্রস্তুত।


তবে বুধবার রয়টার্সের সঙ্গে ফোনে কথা বলার সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, “আমি বিষয়টি আরও জটিল করতে চাই না।”