১ লাখ ৩০ হাজার টাকা বেতনে পিকেএসএফে নিয়োগ, আবেদন শেষ ১৯ সেপ্টেম্বর
নিজস্ব প্রতিনিধি ||
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে (পিকেএসএফ) তিনটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংস্থাটির Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের আওতায় এসব পদে মোট তিনজনকে নিয়োগ দেওয়া হবে। পদভেদে মাসিক সমন্বিত বেতন ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার টাকা। আবেদন করা যাবে অনলাইনে, শেষ সময় ১৯ সেপ্টেম্বর ২০২৬।
যেসব পদে নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, একটি করে পদে নিয়োগ দেওয়া হবে—
* Assistant Program Manager—Childcare Entrepreneurship Development — মাসিক বেতন ১ লাখ ৩০ হাজার টাকা
* Program Officer—Childcare Entrepreneurship Development — মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা
* Program Officer—Monitoring & Evaluation — মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা।
তিনটি পদেই প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। কর্মদক্ষতা ও প্রকল্পে অর্থের প্রাপ্যতার ভিত্তিতে পরবর্তী সময়ে চুক্তি নবায়নের সুযোগ রয়েছে। কর্মস্থল ঢাকা হলেও প্রয়োজন অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে মাঠপর্যায়ে ভ্রমণ করতে হবে।
Assistant Program Manager পদে যোগ্যতা
এই পদে আবেদনকারীর প্রারম্ভিক শৈশব বিকাশ, সমাজকর্ম, সমাজকল্যাণ, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, শিক্ষা বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীর অন্তত সাত বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে শিশুযত্ন, Early Childhood Development (ECD), ডে-কেয়ার বা শিশু-কেন্দ্রিক উন্নয়ন কার্যক্রমের নকশা, বাস্তবায়ন, তদারকি বা কারিগরি ব্যবস্থাপনায় কমপক্ষে চার বছরের সরাসরি অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ বয়স ৪৫ বছর।
Program Officer পদে যোগ্যতা
Childcare Entrepreneurship Development পদে চার বছর মেয়াদি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে Early Childhood Development, Social Work, Social Welfare, Psychology, Sociology, Education বা ঘনিষ্ঠ কোনো বিষয়ে।
এ পদে অন্তত পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন, যার মধ্যে শিশুযত্ন, ECD, ডে-কেয়ার বা শিশু-কেন্দ্রিক উন্নয়ন কার্যক্রমে কমপক্ষে তিন বছরের সরাসরি অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ বয়স ৪০ বছর।
অন্যদিকে Monitoring & Evaluation পদে Statistics, Development Studies, Economics, Social Work/Social Welfare, Sociology, Education বা সংশ্লিষ্ট সামাজিক বিজ্ঞান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয়েছে। এ পদে অন্তত পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে Monitoring and Evaluation, Results-Based Management বা উন্নয়ন প্রকল্পের Performance Monitoring-এ অন্তত তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন। সর্বোচ্চ বয়স ৪০ বছর।
যেসব সুবিধা মিলবে
বিজ্ঞপ্তিতে বেতনের পাশাপাশি পিকেএসএফের নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, মোবাইল ভাতা ও গ্রুপ ইন্স্যুরেন্সসহ অন্যান্য অনুমোদিত সুবিধার কথা উল্লেখ করা হয়েছে। প্রযোজ্য কর সরকারি নিয়ম অনুযায়ী বেতন থেকে কেটে নেওয়া হবে। যোগ্য নারী প্রার্থীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করেছে পিকেএসএফ।
আবেদনের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর
আগ্রহী প্রার্থীদের পিকেএসএফের অনলাইন নিয়োগ ব্যবস্থার মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৯ সেপ্টেম্বর ২০২৬। শুধু বাছাই করা প্রার্থীদের পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার জন্য যোগাযোগ করা হবে।
RAISE প্রকল্পটি পিকেএসএফের মাধ্যমে নিম্নআয়ের যুবক-যুবতী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা, কর্মসংস্থান ও আয় বৃদ্ধির সুযোগ তৈরিতে কাজ করছে। প্রকল্পের সম্প্রসারিত পর্যায়ে বিশেষভাবে নারী ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের জন্য কর্মসংস্থান ও উদ্যোক্তা সহায়তার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।