আগামী সপ্তাহে ৫০তম বিসিএসের ফল, ডিসেম্বরের মাঝামাঝি ৫২তম বিসিএসের বিজ্ঞপ্তি
নিউজ ডেস্ক
|
প্রকাশিত:
০৬:০০ পিএম,
২৯ নভেম্বর, ২০২৬
3
আরাফাত হোসেন রিজভীক্রীড়া সম্পাদক
৫০তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী সপ্তাহে প্রকাশ হতে পারে। একই সঙ্গে আগামী ১৪ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ৫২তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি)।
পিএসসির একজন সদস্য এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৫২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী মার্চের শেষ দিকে নেওয়ার লক্ষ্য রয়েছে।
এ ছাড়া চলতি সপ্তাহেই নন-ক্যাডার পদে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানান তিনি।
প্রতীকী ছবি





