অনলাইন | ১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
মুখের দুর্গন্ধের কারণ কী? অবহেলা নয়, জেনে নিন সম্ভাব্য কারণ ও প্রতিকারের উপায় দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে মাহিদুল আনকন তামিলনাড়ুর কৃষকদের বড় সুখবর, ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা থালাপতি বিজয়ের ১৫ বছর পর ফিরছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’? সিক্যুয়েল নিয়ে বড় আপডেট জোয়া আখতারের বিদ্যুতের বেহাল দশা: ৩৩ হাজার মেগাওয়াট সক্ষমতার দেশেও কেন অন্ধকার? শাহজালালের তৃতীয় টার্মিনাল: হাজার হাজার কোটি টাকার অনিয়ম, জবাবদিহি কোথায়? আজিজকে দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ চায় ট্রাইব্যুনাল প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধস, অনুমোদন নেমে ৩৩ শতাংশে অরুণাচল সীমান্তে চীনা অনুপ্রবেশের অভিযোগ, ফের উত্তপ্ত ভারত–চীন সম্পর্ক ধীরে ধীরে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে: নাহিদ ইসলাম ‘আওয়ামী লীগ কোনো দিনই পরিবর্তন হবে না’: ডা. সায়মা আফরোজ কয়েকটি রাস্তা-ব্রিজ বানিয়ে দেশ বানানোর দাবি নয়, প্রয়োজন সামগ্রিক উন্নয়ন: তারেক রহমান দোয়া ও স্মৃতিচারণে বাফেলোতে খালেদা জিয়ার জন্মদিন পালন ব্রেন টিউমারের চিকিৎসায় ইলিয়াস কাঞ্চন, দেড় বছর পর দেশে ফিরে আবার লন্ডনে
হোম রাজনীতি বিএনপি নেতাদের ক্ষমা চাওয়া উচিত ছিল: ওবায়দুল কাদের

বিএনপি নেতাদের ক্ষমা চাওয়া উচিত ছিল: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:২৮ পিএম, ০৮ এপ্রিল, ২০২৪ 156
বিএনপি নেতাদের ক্ষমা চাওয়া উচিত ছিল: ওবায়দুল কাদের

গণতন্ত্র নিয়ে বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের উচিত ছিল তাদের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া। অথচ তারা সেটা না করে বরাবরের ন্যায় দুরভিসন্ধিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশ স্বপ্নের পথে যাত্রা শুরু করে। কিন্তু পঁচাত্তরের ১৫ আগস্ট মানবসভ্যতার ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করা হয়েছিল। একইভাবে হন্তারকের দল ৩ নভেম্বর জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করেছিল। সেদিন কোথায় ছিল গণতন্ত্র? কোথায় ছিল মানবাধিকার?


ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের হত্যাকারীরা আজ যখন গণতন্ত্র নিয়ে কথা বলে তখন বুঝতে হবে, তাদের ভিন্ন উদ্দেশ্য আছে। এটা গণতন্ত্রের জন্য তাদের মায়াকান্না ছাড়া আর কিছু না। গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই। গণতন্ত্রের জন্য তাদের এই আহাজারি মূলত একুশে আগস্টের গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড, হাওয়া ভবন-খোয়াব ভবনের অধিপতি, দুর্নীতি-সন্ত্রাস ও দুর্বৃত্তায়নের বরপুত্র তারেক রহমানের দুঃশাসনের যুগে দেশকে ফিরিয়ে নেওয়ার জন্য।