Columbus, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
বাংলাদেশের এক-তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ ঢাকায় তাপপ্রবাহে বছরে ৫০ হাজার কোটি টাকার বেশি মজুরি ক্ষতি ১১ দলীয় জোটের ঢাকা–চট্টগ্রাম লংমার্চ শুরু—শফিকুর রহমানের বড় ঘোষণা বিএনপি সরকার জনগণকে প্রতারণা করছে: শফিকুর রহমান আইসিডিডিআরবিতে রেডিওলজিস্ট নিয়োগ, বেতন ২ লাখ ৩৪ হাজার ৫৪৮ টাকা সালমান খানের ‘বিগ বস ২০’ শুরু হচ্ছে কাল, কী থাকছে নতুন সিজনে? iOS 27-এর চূড়ান্ত সংস্করণ আসছে, বড় চমক Siri AI শাহরুখ খান-সুহানার প্রথম বড় পর্দার জুটি, ২৪ ডিসেম্বর আসছে ‘King’ বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: মঈন খান বর্ষীয়ান নেতা এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ প্রথমবার এআই নিরাপত্তা নিয়ে সরাসরি আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-চীন প্রশান্ত মহাসাগরে একসঙ্গে সক্রিয় তিন ঘূর্ণিঝড় সারা দেশে আবার শুরু হচ্ছে হাম টিকাদান কর্মসূচি নারী এশিয়া কাপ ক্রিকেটে জমে উঠেছে লড়াই, বাংলাদেশের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে মহানবী (সা.)-এর আদর্শেই মানবতার প্রকৃত মুক্তি: মাওলানা ফখরুদ্দিন খান রাজী
হোম ক্যারিয়ার আইসিডিডিআরবিতে রেডিওলজিস্ট নিয়োগ, বেতন ২ লাখ ৩৪ হাজার ৫৪৮ টাকা

আইসিডিডিআরবিতে রেডিওলজিস্ট নিয়োগ, বেতন ২ লাখ ৩৪ হাজার ৫৪৮ টাকা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৫২ এএম, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ 3
আইসিডিডিআরবিতে রেডিওলজিস্ট নিয়োগ, বেতন ২ লাখ ৩৪ হাজার ৫৪৮ টাকা

ঢাকা প্রতিনিধি ||


আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণাপ্রতিষ্ঠান আইসিডিডিআরবিতে (icddr,b) রেডিওলজিস্ট পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঢাকায় Clinical and Diagnostic Services-এর অধীনে একজন রেডিওলজিস্ট নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। পদটি স্বল্পমেয়াদি চুক্তিভিত্তিক এবং নির্বাচিত প্রার্থী মাসে ২ লাখ ৩৪ হাজার ৫৪৮ টাকা সমন্বিত বেতন পাবেন।


পদসংখ্যা ও চুক্তির মেয়াদ


আইসিডিডিআরবির অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, রেডিওলজিস্ট পদে নিয়োগ দেওয়া হবে একজনকে। চাকরির মেয়াদ ১১ মাস। তহবিলের প্রাপ্যতা ও প্রার্থীর কর্মদক্ষতার ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পদটির কর্মস্থল ঢাকা এবং বেতন মাসে ২ লাখ ৩৪ হাজার ৫৪৮ টাকা। এই বেতন বাড়িভাড়া ও যাতায়াত ভাতাসহ সমন্বিত। এর পাশাপাশি উৎসব বোনাস, আয়কর আইসিডিডিআরবি কর্তৃক পরিশোধ এবং ভর্তুকিযুক্ত ক্যান্টিন সুবিধা রয়েছে। জায়গা সাপেক্ষে পরিবহন ও ডে-কেয়ার সুবিধাও পাওয়া যেতে পারে।


যেসব যোগ্যতা লাগবে


আবেদনকারীর এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি রেডিওলজিতে MD, MPhil, DMRD, FCPS, MCPS অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।


এ ছাড়া স্বনামধন্য হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে সংশ্লিষ্ট পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।


কী দায়িত্ব পালন করতে হবে


নিয়োগপ্রাপ্ত রেডিওলজিস্টকে বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক ইমেজিং পরীক্ষা ও সংশ্লিষ্ট ক্লিনিক্যাল দায়িত্ব পালন করতে হবে। রোগী ও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করে আয়নাইজিং রেডিয়েশন ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তাবিধি অনুসরণ করাও দায়িত্বের অংশ।


এ ছাড়া ইমেজের মান পর্যবেক্ষণ, ত্রুটি শনাক্ত ও সংশোধন, ইমেজিং যন্ত্রপাতির নিরাপদ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রের ত্রুটি দেখা দিলে সংশ্লিষ্ট কারিগরি কর্মীদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব থাকবে।


আবেদনের শেষ সময় ১৯ সেপ্টেম্বর


যোগ্য প্রার্থীদের আইসিডিডিআরবির অনলাইন নিয়োগ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬।


প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুধু বাছাই করা প্রার্থীদের লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। নিয়োগের কোনো পর্যায়েই আইসিডিডিআরবি আবেদনকারীকে কোনো ফি দিতে বলে না।