Columbus, ৩০ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
আগামীকাল দেশে আসছে সৌদি আরবের আগুনে নিহত নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ কেন্দুয়ায় জুয়ার আসরে পুলিশের হানা, দুই ইউপি সদস্যসহ আটক ৬ নেত্রকোণায় ভ্যানের গোপন চেম্বারে লুকিয়ে অভিনব কৌশলে বিদেশী মদ পাচারকালে আটক ১ উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকে দল থেকে বহিষ্কার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবদলের আলোচনা সভা শ্রীমঙ্গল রেলস্টেশনে টিকিট কালোবাজারিতে যুক্ত ১ যুবককে গ্রেপ্তার আলোচিত সাবানা বেগম হত্যা মামলার চার জনের মৃত্যুদণ্ডাদেশ কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুনীতির অভিযোগ উঠেছে নোয়াখালীতে দেশীয় অস্ত্র তৈরির কারখানায় ডিবির অভিযান, বন্দুক ও সরঞ্জামসহ আটক ১ কোম্পানীগঞ্জে পল্টন ট্রাজেডি দিবসে জামায়াতের বিক্ষোভ কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, তিন আওয়ামী লীগ নেতার আমৃত্যু কারাদণ্ড। ফেনসিডিল মামলায় বেনাপোলের দুই ব্যক্তির ১০ বছর করে কারাদণ্ড
হোম › বাংলাদেশ › অস্ত্র মামলায় বেনাপোলের মোস্তাফিজুর রহমানের ১৭ বছরের সশ্রম কারাদণ্ড

অস্ত্র মামলায় বেনাপোলের মোস্তাফিজুর রহমানের ১৭ বছরের সশ্রম কারাদণ্ড

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:২০ পিএম, ২৯ অক্টোবর, ২০২৬ 1
অস্ত্র মামলায় বেনাপোলের মোস্তাফিজুর রহমানের ১৭ বছরের সশ্রম কারাদণ্ড
মো: জামাল হোসেন
মো: জামাল হোসেনযশোর বেনাপোল প্রতিনিধি॥

যশোরের বেনাপোলে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় মোস্তাফিজুর রহমান নামে এক যুবককে পৃথক দুটি ধারায় মোট ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।


মঙ্গলবার (২৭ অক্টোবর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৮-এর বিচারক কাজী কামরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান বেনাপোল পোর্ট থানার ৪ নম্বর ঘিবা গ্রামের আলি আহম্মেদ শেখের ছেলে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।


মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশ বোয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় বাজারের একটি চায়ের দোকানের সামনের পাকা রাস্তা থেকে মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরনের লুঙ্গির মধ্যে লুকিয়ে রাখা একটি ৭ দশমিক ৬৫ বোরের পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।


এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজিত কুমার মৃধা বাদী হয়ে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে উপপরিদর্শক (এসআই) ফিরোজ উদ্দীন একই বছরের ৬ ডিসেম্বর মোস্তাফিজুর রহমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।


দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ১০ বছর এবং ১৯(এফ) ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান বর্তমানে কারাগারে আটক রয়েছেন।