Columbus, ৩০ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
আগামীকাল দেশে আসছে সৌদি আরবের আগুনে নিহত নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ কেন্দুয়ায় জুয়ার আসরে পুলিশের হানা, দুই ইউপি সদস্যসহ আটক ৬ নেত্রকোণায় ভ্যানের গোপন চেম্বারে লুকিয়ে অভিনব কৌশলে বিদেশী মদ পাচারকালে আটক ১ উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকে দল থেকে বহিষ্কার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবদলের আলোচনা সভা শ্রীমঙ্গল রেলস্টেশনে টিকিট কালোবাজারিতে যুক্ত ১ যুবককে গ্রেপ্তার আলোচিত সাবানা বেগম হত্যা মামলার চার জনের মৃত্যুদণ্ডাদেশ কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুনীতির অভিযোগ উঠেছে নোয়াখালীতে দেশীয় অস্ত্র তৈরির কারখানায় ডিবির অভিযান, বন্দুক ও সরঞ্জামসহ আটক ১ কোম্পানীগঞ্জে পল্টন ট্রাজেডি দিবসে জামায়াতের বিক্ষোভ কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, তিন আওয়ামী লীগ নেতার আমৃত্যু কারাদণ্ড। ফেনসিডিল মামলায় বেনাপোলের দুই ব্যক্তির ১০ বছর করে কারাদণ্ড
হোম › বাংলাদেশ › ফেনসিডিল মামলায় বেনাপোলের দুই ব্যক্তির ১০ বছর করে কারাদণ্ড

ফেনসিডিল মামলায় বেনাপোলের দুই ব্যক্তির ১০ বছর করে কারাদণ্ড

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:২২ পিএম, ২৯ অক্টোবর, ২০২৬ 1
ফেনসিডিল মামলায় বেনাপোলের দুই ব্যক্তির ১০ বছর করে কারাদণ্ড
মো: জামাল হোসেন
মো: জামাল হোসেনযশোর বেনাপোল প্রতিনিধি॥

যশোরে ফেনসিডিল উদ্ধারের মামলায় বেনাপোলের দুই ব্যক্তিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) যশোরের বিশেষ দায়রা জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন বেনাপোলের দক্ষিণ বারপোতা গ্রামের মহসিন মিয়ার ছেলে লিটন হাসান ও একই গ্রামের নওশের মিস্ত্রির ছেলে মনিরুজ্জামান ভুক্কেল। তাঁদের মধ্যে মনিরুজ্জামান ভুক্কেল পলাতক রয়েছেন।


মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩ অক্টোবর সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার পুটখালী এলাকায় বিজিবির সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা পুটখালী গ্রামের মসজিদবাড়ী বিজিবি পোস্টের পাশের একটি কুলবাগানে অবস্থান নেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই ব্যক্তি মাথায় প্লাস্টিকের বস্তা নিয়ে পাকা রাস্তায় পৌঁছালে বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করেন। এ সময় পালানোর চেষ্টা করলে ধাওয়া করে লিটন হাসানকে আটক করা হয়। অপর ব্যক্তি মনিরুজ্জামান ভুক্কেল বস্তা ফেলে পালিয়ে যান। পরে লিটন হাসানের বহন করা বস্তা থেকে ১০০ বোতল এবং মনিরুজ্জামানের ফেলে যাওয়া বস্তা থেকে ১৪০ বোতলসহ মোট ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।


এ ঘটনায় বিজিবির হাবিলদার হামিদুর রহমান বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। তদন্ত শেষে এসআই রফিকুল ইসলাম দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন।