Columbus, ৩০ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
আগামীকাল দেশে আসছে সৌদি আরবের আগুনে নিহত নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ কেন্দুয়ায় জুয়ার আসরে পুলিশের হানা, দুই ইউপি সদস্যসহ আটক ৬ নেত্রকোণায় ভ্যানের গোপন চেম্বারে লুকিয়ে অভিনব কৌশলে বিদেশী মদ পাচারকালে আটক ১ উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকে দল থেকে বহিষ্কার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবদলের আলোচনা সভা শ্রীমঙ্গল রেলস্টেশনে টিকিট কালোবাজারিতে যুক্ত ১ যুবককে গ্রেপ্তার আলোচিত সাবানা বেগম হত্যা মামলার চার জনের মৃত্যুদণ্ডাদেশ কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুনীতির অভিযোগ উঠেছে নোয়াখালীতে দেশীয় অস্ত্র তৈরির কারখানায় ডিবির অভিযান, বন্দুক ও সরঞ্জামসহ আটক ১ কোম্পানীগঞ্জে পল্টন ট্রাজেডি দিবসে জামায়াতের বিক্ষোভ কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, তিন আওয়ামী লীগ নেতার আমৃত্যু কারাদণ্ড। ফেনসিডিল মামলায় বেনাপোলের দুই ব্যক্তির ১০ বছর করে কারাদণ্ড
হোম › বাংলাদেশ › দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন

দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৪১ পিএম, ২৯ অক্টোবর, ২০২৬ 38
দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন
তিমির বনিক
তিমির বনিকমৌলভীবাজার প্রতিনিধি॥

দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে দেশের চা বাগানগুলোতে উৎসবের আমেজ শুরু হয়েছে। আগামী ২৮ নভেম্বর ২৩১টি বাগান পঞ্চায়েতের ভোট আয়োজনের প্রস্তুতি চলছে। এতে প্রায় ৯৮ হাজার চা শ্রমিক ভোট প্রদান করবেন; প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সাড়ে তিন হাজারেরও বেশি প্রার্থী।


চা শ্রমিক ইউনিয়নের তথ্য অনুযায়ী, দেশে ১৬৭টি মূল ও ৬৪টি ফাঁড়ি চা বাগান রয়েছে। প্রতিটি বাগানে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ সদস্যের পঞ্চায়েত কমিটি নির্বাচিত হবে। একই দিনে ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাতটি ভ্যালির নেতৃত্ব নির্বাচনেও ভোট নেওয়ার পরিকল্পনা রয়েছে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হওয়ার কথা।


কেন্দ্রীয় সভাপতি পদে রামভাজন কৈরী, রাজু গোয়ালা ও পঙ্কজ কন্দ এবং সাধারণ সম্পাদক পদে নিপেন পাল ও পরেশ কালিন্দির নেতৃত্বাধীন প্যানেল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তফসিল ঘোষণার পর ভ্যালি ও পঞ্চায়েত পর্যায়েও প্রার্থীরা প্রার্থিতা ঘোষণা করবেন বলে জানা যায়।


দীর্ঘ বিরতির পর নির্বাচন হওয়ায় শ্রমিকদের মধ্যে নতুন নেতৃত্ব নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে। তাঁদের প্রধান দাবির মধ্যে রয়েছে মজুরি বৃদ্ধি, নিয়মিত বেতন, শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে কাজ করা।


শ্রীমঙ্গল শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মহব্বত হোসাইন জানান, ৩০ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য ভোটার তালিকা হালনাগাদসহ মাঠপর্যায়ের কাজ শুরু করা হচ্ছে।