অনলাইন, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল স্বৈরাচার ফিরে আসবে বলে ভয় দেখায় সরকার: শফিকুর রহমান গোগালিছড়ার বাঁধ ভেঙে কুলাউড়ায় আকস্মিক বন্যা হাকালুকি হাওরে ধরা পড়ছে রুপালি ইলিশ বসুরহাটে ল্যাংগোবেসের নতুন শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু শরীয়তপুরে ‘জয় বাংলা’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, মহাসড়কে বন্ধ যান চলাচল নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার সাগর-রুনি হত্যা: সাড়ে ১৩ বছর কারাবন্দি এনামুলের সম্পৃক্ততার প্রমাণ পায়নি পিবিআই, মুক্তি চায় পরিবার গোয়েন্দাদের ইউনিফর্ম দেওয়ার পরামর্শ, পুলিশের দুর্বলতা নিয়ে প্রশ্ন- ঝুলকারনাইন সায়েরের জামায়াতের কারণে আ.লীগ বিক্ষোভ মিছিলের সাহস পাচ্ছে: রাশেদ খান দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছেড়ে দেব: নুর ল্যাব থেকে বাজারে উদ্ভাবন—বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন প্রধানমন্ত্রীর গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ৩২ তারেক রহমানের সংবর্ধনা ঘিরে যুক্তরাষ্ট্র বিএনপিতে আগুন—নেতৃত্বের দ্বন্দ্ব কি রূপ নেবে সংঘাতে?
হোম বাংলাদেশ গোগালিছড়ার বাঁধ ভেঙে কুলাউড়ায় আকস্মিক বন্যা

গোগালিছড়ার বাঁধ ভেঙে কুলাউড়ায় আকস্মিক বন্যা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:৪৮ পিএম, ১২ সেপ্টেম্বর, ২০২৬ 3
গোগালিছড়ার বাঁধ ভেঙে কুলাউড়ায় আকস্মিক বন্যা

তিমির বনিক,

মৌলভীবাজার প্রতিনিধি:


মৌলভীবাজারের কুলাউড়ায় ভারী বর্ষণের ফলে গোগালিছড়া বাঁধের দুটি পয়েন্ট ভেঙে গিয়ে বিস্তীর্ণ এলাকা আকস্মিক প্লাবিত হয়েছে। গতকাল (১২ সেপ্টেম্বর) রাত্রে অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে শনিবার সকালে হঠাৎ বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করায় কুলাউড়া পৌরসভা ও সদর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম তলিয়ে যায়।


স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বাঁধের ভাঙন অংশ দিয়ে তীব্র বেগে পানি প্রবেশ করায় কুলাউড়া পৌরসভার ০৭ ও ০৯ নম্বর ওয়ার্ডসহ বেশ কয়েকটি এলাকা এবং কুলাউড়া সদর ইউনিয়নের পুরন্দরপুর এলাকাসহ আশপাশের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে আকস্মিক বন্যার মুখে পড়েছেন হাজারো মানুষ। তলিয়ে গেছে নিম্নাঞ্চলের ঘরবাড়ি, রাস্তাঘাট, রোপা আমন ধানের ক্ষেত এবং অসংখ্য মৎস্য খামার।


এদিকে বন্যা পরিস্থিতির খবর পেয়ে গতকালই ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সরজমিনে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার, কৃষি ও মৎস্য বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার প্লাবিত এলাকার মৎস্য ও কৃষি খাতের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষিজীবী ও মৎস্যচাষীদের খোঁজখবর নেন।